বি পি নিউজ ২৪

রূপগঞ্জের উন্নয়নে ৭০ কোটি টাকা বরাদ্দ, প্রধানমন্ত্রী ও ত্রাণমন্ত্রীকে এমপি দিপু ভুইয়ার ধন্যবাদ

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

রূপগঞ্জের উন্নয়নে ৭০ কোটি টাকা বরাদ্দ, প্রধানমন্ত্রী ও ত্রাণমন্ত্রীকে এমপি দিপু ভুইয়ার ধন্যবাদ

রূপগঞ্জের উন্নয়নে ৭০ কোটি টাকা বরাদ্দ, প্রধানমন্ত্রী ও ত্রাণমন্ত্রীকে এমপি দিপু ভুইয়ার ধন্যবাদ

নিজস্ব প্রতিবেদক:

২০২৬-২০২৭ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় নারায়ণগঞ্জের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমে মোট ৭০ কোটি টাকা বরাদ্দের কথা জানানো হয়েছে।

এ সংক্রান্ত সরকারি প্রজ্ঞাপন নিজের ফেসবুক পেজে শেয়ার করে বিষয়টি জানিয়েছেন নারায়ণগঞ্জের সংসদ সদস্য দিপু ভুইয়া। একই সঙ্গে বরাদ্দের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও দুর্যোগ ও ত্রাণমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

ফেসবুক পোস্টে এমপি দিপু ভুইয়া লিখেছেন, “মাননীয় প্রধানমন্ত্রী ও দুর্যোগ ও ত্রাণমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ। স্বপ্নের রূপগঞ্জ লক্ষ্যে এই বরাদ্দ উন্নয়নমূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

সরকারি নথি অনুযায়ী, বরাদ্দের অর্থ গ্রামীণ এলাকার বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে ব্যয় করা হবে। সংশ্লিষ্ট নির্দেশনা অনুযায়ী প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে স্বচ্ছতা ও সরকারি বিধি-বিধান অনুসরণের কথা বলা হয়েছে।

বরাদ্দকৃত অর্থ যথাযথভাবে কাজে লাগানো হলে রূপগঞ্জের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম আরও গতিশীল হবে এবং স্থানীয় জনগণ এর সুফল ভোগ করবেন বলে আশা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

রূপগঞ্জের উন্নয়নে ৭০ কোটি টাকা বরাদ্দ, প্রধানমন্ত্রী ও ত্রাণমন্ত্রীকে এমপি দিপু ভুইয়ার ধন্যবাদ

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ