বি পি নিউজ ২৪

টিকাদান ও ডেঙ্গু প্রতিরোধে নাসিকের প্রশিক্ষকদের প্রশিক্ষণ

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

টিকাদান ও ডেঙ্গু প্রতিরোধে নাসিকের প্রশিক্ষকদের প্রশিক্ষণ

টিকাদান ও ডেঙ্গু প্রতিরোধে নাসিকের প্রশিক্ষকদের প্রশিক্ষণ

নিয়মিত টিকাদান কর্মসূচি, এমআর টিকাদান এবং ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম আরও কার্যকর ও জোরদার করার লক্ষ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে প্রশিক্ষকদের প্রশিক্ষণ (টিওটি) অনুষ্ঠিত হয়েছে।

মানিকগঞ্জের কৈট্টায় প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের প্রশিক্ষণস্থলে তিন দিনব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রশিক্ষণে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। টিকাদান কর্মসূচির সফল বাস্তবায়নে আন্তঃব্যক্তিক যোগাযোগ বৃদ্ধি এবং স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার বিভিন্ন কৌশল নিয়ে প্রশিক্ষণে আলোচনা করা হয়।

এ ছাড়া এমআর টিকাদান কর্মসূচি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, টিকাদান কার্যক্রমে মানুষের অংশগ্রহণ বাড়ানো এবং ডেঙ্গু প্রতিরোধে কার্যকর কমিউনিটি সম্পৃক্ততা নিশ্চিত করার বিষয়েও প্রশিক্ষণ দেওয়া হয়।

সংশ্লিষ্টরা জানান, প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা মাঠপর্যায়ে কাজে লাগিয়ে টিকাদান এবং ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবেন।

এই প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল আন্তঃব্যক্তিক যোগাযোগ ও কমিউনিটি সম্পৃক্ততার মাধ্যমে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় স্বাস্থ্যসচেতনতামূলক কার্যক্রমকে আরও কার্যকর ও জনসম্পৃক্ত করে তোলা।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

টিকাদান ও ডেঙ্গু প্রতিরোধে নাসিকের প্রশিক্ষকদের প্রশিক্ষণ

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ