কোরআনবিরোধী আইন করে কোনো সরকার পার পায়নি, আপনারাও পাবেন না: মাওলানা আউয়াল
হেবা ও মিরাস বণ্টনসংক্রান্ত আইন সংশোধনের উদ্যোগ নিয়ে কঠোর আপত্তি জানিয়েছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমীর ও নারায়ণগঞ্জ শহরের ডিআইটি রেলওয়ে কলোনী জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল আউয়াল। তিনি বলেছেন, কোরআন ও হাদিসের সুস্পষ্ট বিধানের সঙ্গে সাংঘর্ষিক কোনো আইন দেশের মানুষ মেনে নেবে না।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) জুমার নামাজের আগে খুতবার সময় দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় সংসদে আলোচনাধীন হেবা ও মিরাস বণ্টনসংক্রান্ত আইন সংশোধনের উদ্যোগের সমালোচনা করেন তিনি।
মাওলানা আব্দুল আউয়ালের দাবি, সম্পত্তিতে হেবা বা উইল এবং মা-বাবার জীবদ্দশায় সম্পত্তির মালিকানা ও ভোগদখলসংক্রান্ত প্রস্তাবিত বিধান শরিয়তের মৌলিক নীতির সঙ্গে সাংঘর্ষিক। কোরআনের বিধানের পরিবর্তন বা এর ওপর কোনো ধরনের হস্তক্ষেপের অধিকার কারও নেই বলেও মন্তব্য করেন তিনি।
সরকারপ্রধান ও আইনমন্ত্রীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন মাওলানা আব্দুল আউয়াল। বক্তব্যে তারেক রহমানের উদ্দেশে তিনি বলেন, বিতর্কিত বিষয়গুলো দ্রুত সরিয়ে জনগণের সেবা ও জনভোগান্তি নিরসনে মনোযোগ দেওয়া উচিত। কোরআনের বিরুদ্ধে আইন করে অতীতে কোনো সরকার পার পায়নি এবং ভবিষ্যতেও কেউ পার পাবে না বলে মন্তব্য করেন তিনি।
আইন প্রণয়নের আগে দেশের অভিজ্ঞ মুফতি ও আলেমদের মতামত নেওয়ার আহ্বান জানান মাওলানা আব্দুল আউয়াল। তাঁর মতে, কোনো আইন সংসদে পাসের আগে সেটি মুফতি বোর্ডের কাছে পাঠিয়ে শরিয়তের সঙ্গে সামঞ্জস্য যাচাই করা উচিত ছিল।
দেশের চলমান বিভিন্ন সংকটের কথাও বক্তব্যে তুলে ধরেন তিনি। গ্যাস ও বিদ্যুৎ সংকটসহ মানুষের নানা দুর্ভোগের সমাধানে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এসব সমস্যা সমাধানের পরিবর্তে বিতর্কিত বিষয় সামনে এনে আলেম সমাজের সঙ্গে অনাকাঙ্ক্ষিত বিতর্ক তৈরি করা হচ্ছে।
বক্তব্যের শেষ পর্যায়ে মুসল্লিদের উদ্দেশে মাওলানা আব্দুল আউয়াল বলেন, দ্বীন ও কোরআনের মৌলিক নীতির পরিপন্থী কোনো আইনের বিষয়ে সচেতন থাকতে হবে। এ ধরনের আইনের বিরুদ্ধে তৌহিদী জনতাকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন