বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রূপগঞ্জে আসছেন স্বাস্থ্য মন্ত্রী সাখাওয়াত হোসেন
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প ও মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচিতে অংশ নিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আসছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, এমপি।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় রূপগঞ্জের ভুলতা এলাকার পাড়াগাঁও ঈদগাহ মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
সফরসূচি অনুযায়ী, স্বাস্থ্য মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন অনুষ্ঠানে ফ্রি মেডিকেল ক্যাম্প ও মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচিতে অংশ নেবেন।
এ সময় রূপগঞ্জের স্থানীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান দিপু ভুঁইয়াসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
স্বাস্থ্য মন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে কর্মসূচি সফল করতে সংশ্লিষ্টরা ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছেন।

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন