শাহীন-বুলবুল হত্যার বিচার দাবিতে বন্দরে খেলাফত মজলিসের বিক্ষোভ
নারায়ণগঞ্জের বন্দরে খেলাফত মজলিসের কর্মী শাহীন ও ইসলামী আন্দোলনের নেতা বুলবুল হত্যাকাণ্ডের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে খেলাফত মজলিস বন্দর থানা শাখা। একই সঙ্গে বন্দরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সংগঠনটির নেতারা।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে নবীগঞ্জ বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। মিছিলের আগে আয়োজিত সমাবেশে খেলাফত মজলিস বন্দর থানা শাখার সভাপতি হাফেজ মাওলানা ফরিদুজ্জামান সভাপতিত্ব করেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি হাফেজ কবির হোসেন।
এ সময় বক্তারা সম্প্রতি বন্দরের নাসিক ২৬ নম্বর ওয়ার্ডে খেলাফত মজলিসের কর্মী শাহীন এবং ২২ নম্বর ওয়ার্ডে ইসলামী আন্দোলনের নেতা বুলবুল হত্যাকাণ্ডের বিচার দাবি করেন। পাশাপাশি এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের কার্যকর ভূমিকা কামনা করেন তারা।
সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরের সহ-সভাপতি অধ্যাপক শাহ আলম, সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, জেলা সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান এবং মহানগর সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ।
এ ছাড়া সদর থানা সভাপতি খন্দকার হাফেজ আওলাদ, সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি নুর মোহাম্মদ খান, বন্দর উপজেলা সভাপতি মুফতী আবুল কাসেম, ফতুল্লা থানা সভাপতি আবুবকর সিদ্দিক, মহানগর বায়তুলমাল সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম এবং প্রচার সম্পাদক মুফতী তৌফিক বিন হারিছ উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে আরও অংশ নেন শ্রমিক মজলিসের জেলা সভাপতি ফারুক আহমদ, ইসলামী যুব মজলিসের জেলা সভাপতি রিফাত আহমদ সাজিদ, ইসলামী ছাত্র মজলিসের মহানগর সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজ এবং জেলা সভাপতি মুহাম্মদ আনাসসহ খেলাফত মজলিসের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন