বি পি নিউজ ২৪

শাহীন ও বুলবুল হত্যাকান্ডের বিচার দাবিতে বন্দরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল

সম্প্রতি নারায়ণগঞ্জের বন্দরে নাসিক ২৬নং ওয়ার্ডে খেলাফত মজলিসের কর্মী শাহীন হত্যা এবং ২২ নং ওয়ার্ডের ইসলামী আন্দোলনের নেতা বুলবুল হত্যার বিচার দাবি সহ বন্দরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দাবিতে বন্দরে বিক্ষোভ মিছিল করেছে খেলাফত মজলিস বন্দর থানা শাখা। 

১১ সেপ্টেম্বর-২০২৬ ইং, শুক্রবার বিকালে নবীগঞ্জ বাসস্ট্যান্ড থেকে শুরু হওয়া উক্ত বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন খেলাফত মজলিসের বন্দর থানা সভাপতি হাফেজ মাওলানা ফরিদুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খেলাফত মজলিসের নারায়ণগঞ্জ মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর সহ-সভাপতি অধ্যাপক শাহ আলম, সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, জেলা সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান, মহানগর সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, সদর থানা সভাপতি খন্দকার হাফেজ আওলাদ, সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি নুর মোহাম্মদ খান, বন্দর উপজেলা সভাপতি মুফতী আবুল কাসেম, ফতুল্লা থানা সভাপতি আবুবকর সিদ্দিক, মহানগর বায়তুলমাল সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, প্রচার সম্পাদক মুফতী তৌফিক বিন হারিছ, শ্রমিক মজলিসের জেলা সভাপতি ফারুক আহমদ, ইসলামী যুব মজলিসের জেলা সভাপতি রিফাত আহমদ সাজিদ, ইসলামী ছাত্র মজলিসের মহানগর সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজ, জেলা সভাপতি মুহাম্মদ আনাস, প্রমুখ।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

শাহীন ও বুলবুল হত্যাকান্ডের বিচার দাবিতে বন্দরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল

প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্প্রতি নারায়ণগঞ্জের বন্দরে নাসিক ২৬নং ওয়ার্ডে খেলাফত মজলিসের কর্মী শাহীন হত্যা এবং ২২ নং ওয়ার্ডের ইসলামী আন্দোলনের নেতা বুলবুল হত্যার বিচার দাবি সহ বন্দরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দাবিতে বন্দরে বিক্ষোভ মিছিল করেছে খেলাফত মজলিস বন্দর থানা শাখা। 

১১ সেপ্টেম্বর-২০২৬ ইং, শুক্রবার বিকালে নবীগঞ্জ বাসস্ট্যান্ড থেকে শুরু হওয়া উক্ত বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন খেলাফত মজলিসের বন্দর থানা সভাপতি হাফেজ মাওলানা ফরিদুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খেলাফত মজলিসের নারায়ণগঞ্জ মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর সহ-সভাপতি অধ্যাপক শাহ আলম, সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, জেলা সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান, মহানগর সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, সদর থানা সভাপতি খন্দকার হাফেজ আওলাদ, সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি নুর মোহাম্মদ খান, বন্দর উপজেলা সভাপতি মুফতী আবুল কাসেম, ফতুল্লা থানা সভাপতি আবুবকর সিদ্দিক, মহানগর বায়তুলমাল সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, প্রচার সম্পাদক মুফতী তৌফিক বিন হারিছ, শ্রমিক মজলিসের জেলা সভাপতি ফারুক আহমদ, ইসলামী যুব মজলিসের জেলা সভাপতি রিফাত আহমদ সাজিদ, ইসলামী ছাত্র মজলিসের মহানগর সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজ, জেলা সভাপতি মুহাম্মদ আনাস, প্রমুখ।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ