বি পি নিউজ ২৪

মাসোহারা চাওয়ার অভিযোগে সাংবাদিক বাবলার বিরুদ্ধে টিপুর ফেসবুক পোস্ট

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মাসোহারা চাওয়ার অভিযোগে সাংবাদিক বাবলার বিরুদ্ধে টিপুর ফেসবুক পোস্ট

মাদক ব্যবসায়ীদের আশ্রয় দেওয়ার অভিযোগ প্রত্যাখ্যান টিপুর, সাংবাদিক বাবলার বিরুদ্ধে পাল্টা অভিযোগ

মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু। একই সঙ্গে দৈনিক যুগের চিন্তার সম্পাদক মোরসালিন বাবলার বিরুদ্ধে মাদক ব্যবসায়ীদের কাছ থেকে মাসোহারা নেওয়া, রাজনৈতিক ব্যক্তিদের কাছ থেকে চাঁদা দাবি এবং তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ তুলেছেন তিনি।

নিজের ফেসবুক পোস্টে টিপু এসব অভিযোগ করেন। তবে পোস্টে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে মোরসালিন বাবলার বক্তব্য পাওয়া যায়নি।

ফেসবুক পোস্টে টিপু দাবি করেন, তিনি কখনো মাদকসেবী বা মাদক ব্যবসায়ীদের আশ্রয়-প্রশ্রয় দেননি এবং ভবিষ্যতেও দেওয়ার কোনো প্রশ্ন নেই। বরং পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বয় করে নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া, কালীরবাজার, খানপুর ও চাষাঢ়াসহ বিভিন্ন এলাকায় মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনায় ভূমিকা রেখেছেন বলে উল্লেখ করেন তিনি।

তার দাবি, মাদক নির্মূলে পুলিশের সঙ্গে তার কার্যক্রমের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীও অবগত রয়েছে।

দৈনিক যুগের চিন্তার সম্পাদক মোরসালিন বাবলাকে নিয়ে টিপু পোস্টে একাধিক অভিযোগ করেন। তার ভাষ্য, পত্রিকা পরিচালনার জন্য বাবলা তার কাছে দুটি এসি ও নিয়মিত মাসোহারা দাবি করেছিলেন। তিনি তা দিতে অস্বীকৃতি জানানোর পর থেকেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা হচ্ছে বলে দাবি করেন টিপু।

তিনি আরও অভিযোগ করেন, কারও কাছ থেকে মাসোহারা বা চাঁদা না পেলে তাদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা হয়। একই অভিযোগের কারণে তিনিও মোরসালিন বাবলার রোষানলে পড়েছেন বলে দাবি করেন তিনি।

ফেসবুক পোস্টে টিপু আরও অভিযোগ করেন, মোরসালিন বাবলা বর্তমানে সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের সঙ্গে যোগাযোগ রেখে তার বিরোধীদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করছেন। তবে এ অভিযোগের পক্ষে তিনি কোনো প্রমাণ পোস্টে উল্লেখ করেননি।

টিপু বলেন, তিনি দীর্ঘদিন ধরে ওসমান পরিবারের বিরুদ্ধে রাজনৈতিকভাবে সোচ্চার রয়েছেন এবং এ অবস্থান থেকে সরে আসবেন না। তার অভিযোগ, এ কারণেই তাকে লক্ষ্য করে বিভিন্ন সময়ে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ করা হচ্ছে।

পোস্টে তিনি মাদক ব্যবসায়ীদের আশ্রয় দেওয়ার অভিযোগ সত্য হলে নিজের জন্য সৃষ্টিকর্তার কাছে বিচার চেয়েছেন। একই সঙ্গে তার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়ে থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিরও বিচার কামনা করেন।

এ ছাড়া মোরসালিন বাবলার সম্পদ নিয়েও প্রশ্ন তুলেছেন মহানগর বিএনপির এই নেতা। ঢাকায় একাধিক বড় ফ্ল্যাট ও গাড়ির মালিক হওয়ার উৎস সম্পর্কে প্রশ্ন তুলে তিনি বিষয়টি নিয়ে জনসমক্ষে ব্যাখ্যা দেওয়ার দাবি জানান।

পোস্টের শেষ অংশে নারায়ণগঞ্জবাসীকে দৈনিক যুগের চিন্তার সম্পাদক মোরসালিন বাবলার বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।

উল্লেখ্য, এগুলো অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর ফেসবুক পোস্টে করা অভিযোগ ও বক্তব্য। অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য পাওয়া গেলে তা সংযুক্ত করা হবে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মাসোহারা চাওয়ার অভিযোগে সাংবাদিক বাবলার বিরুদ্ধে টিপুর ফেসবুক পোস্ট

প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ