ফতুল্লায় এক কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৫
নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকবিরোধী অভিযানে এক কেজি গাঁজাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। অভিযানে তাদের কাছ থেকে ২০০ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে নুর মসজিদ সংলগ্ন ইসমাইলের অটো গ্যারেজের পাশের বালুর মাঠ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. রফিক, বিপিএমের নেতৃত্বে ফতুল্লা মডেল থানার একটি দল ওই এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজনদের আটকের পর তাদের তল্লাশি করা হয়। এ সময় প্রায় এক হাজার গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রাসেল ওরফে বিয়াইস্তা রাসেল (৩৫), রায়হান ওরফে হিটলার (২৯), বাবু মিয়া (৩২), মামুন (৩৬) ও আবির (২০)।
পুলিশ জানায়, গ্রেপ্তার রাসেল মাসদাইর ঘোষেরবাগ, রায়হান দেওভোগ বাঁশমুলি, মামুন মধ্য রসুলপুর এবং আবির খিল মার্কেট জেলেপাড়া এলাকার বাসিন্দা। বাবু মিয়া গাইবান্ধা সদর এলাকার বাসিন্দা হলেও বর্তমানে ফতুল্লার বাঁশমুলি নুর মসজিদ এলাকায় বসবাস করেন।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম জানান, মাদকসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এছাড়া গ্রেপ্তারদের বিরুদ্ধে একাধিক মামলার তথ্যও পাওয়া গেছে।
মাদকদ্রব্যের বিস্তার ঠেকাতে ফতুল্লার বিভিন্ন এলাকায় পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। :::

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন