বি পি নিউজ ২৪

কাশীপুর চৌধুরীগাঁও হাজী জামে মসজিদের উন্নয়নে জেলা পরিষদের সহায়তা

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

কাশীপুর চৌধুরীগাঁও হাজী জামে মসজিদের উন্নয়নে জেলা পরিষদের সহায়তা

কাশীপুরের চৌধুরীগাঁও হাজী জামে মসজিদের উন্নয়নে প্রকল্প অনুমোদনপত্র হস্তান্তর

নারায়ণগঞ্জের ফতুল্লার কাশীপুর এলাকায় চৌধুরীগাঁও হাজী জামে মসজিদের উন্নয়ন কার্যক্রমে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। মসজিদের উন্নয়ন ও সাউন্ড সিস্টেম স্থাপনের জন্য নারায়ণগঞ্জ জেলা পরিষদের অনুমোদিত প্রকল্পের অনুমোদনপত্র মসজিদ কমিটির কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ আনুষ্ঠানিকভাবে চৌধুরীগাঁও হাজী জামে মসজিদ কমিটির প্রতিনিধিদের হাতে প্রকল্প অনুমোদনপত্র তুলে দেন।

এ প্রকল্পের আওতায় মসজিদের প্রয়োজনীয় উন্নয়নমূলক কাজের পাশাপাশি সাউন্ড সিস্টেম স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে মসজিদের ধর্মীয় কার্যক্রম পরিচালনা এবং মুসল্লিদের বিভিন্ন প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করার ক্ষেত্রে সহায়ক পরিবেশ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

জেলা পরিষদের পক্ষ থেকে স্থানীয় ধর্মীয় ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠানের প্রয়োজনীয় উন্নয়ন কার্যক্রমে সহায়তা দেওয়ার অংশ হিসেবেই এ প্রকল্প অনুমোদন করা হয়েছে।

অনুমোদনপত্র হস্তান্তরের সময় মসজিদ কমিটির সদস্যরা জেলা পরিষদ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা আশা প্রকাশ করেন, প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে চৌধুরীগাঁও হাজী জামে মসজিদের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম আরও এগিয়ে যাবে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

কাশীপুর চৌধুরীগাঁও হাজী জামে মসজিদের উন্নয়নে জেলা পরিষদের সহায়তা

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কাশীপুরের চৌধুরীগাঁও হাজী জামে মসজিদের উন্নয়নে প্রকল্প অনুমোদনপত্র হস্তান্তর

নারায়ণগঞ্জের ফতুল্লার কাশীপুর এলাকায় চৌধুরীগাঁও হাজী জামে মসজিদের উন্নয়ন কার্যক্রমে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। মসজিদের উন্নয়ন ও সাউন্ড সিস্টেম স্থাপনের জন্য নারায়ণগঞ্জ জেলা পরিষদের অনুমোদিত প্রকল্পের অনুমোদনপত্র মসজিদ কমিটির কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ আনুষ্ঠানিকভাবে চৌধুরীগাঁও হাজী জামে মসজিদ কমিটির প্রতিনিধিদের হাতে প্রকল্প অনুমোদনপত্র তুলে দেন।

এ প্রকল্পের আওতায় মসজিদের প্রয়োজনীয় উন্নয়নমূলক কাজের পাশাপাশি সাউন্ড সিস্টেম স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে মসজিদের ধর্মীয় কার্যক্রম পরিচালনা এবং মুসল্লিদের বিভিন্ন প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করার ক্ষেত্রে সহায়ক পরিবেশ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

জেলা পরিষদের পক্ষ থেকে স্থানীয় ধর্মীয় ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠানের প্রয়োজনীয় উন্নয়ন কার্যক্রমে সহায়তা দেওয়ার অংশ হিসেবেই এ প্রকল্প অনুমোদন করা হয়েছে।

অনুমোদনপত্র হস্তান্তরের সময় মসজিদ কমিটির সদস্যরা জেলা পরিষদ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা আশা প্রকাশ করেন, প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে চৌধুরীগাঁও হাজী জামে মসজিদের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম আরও এগিয়ে যাবে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ