বি পি নিউজ ২৪

সোনারগাঁ পৌরসভার সাবেক মেয়র সাদেকুর রহমানের ইন্তেকাল

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সোনারগাঁ পৌরসভার সাবেক মেয়র সাদেকুর রহমানের ইন্তেকাল
ছবি: সংগৃহীত

সোনারগাঁয়ের স্থানীয় সরকার ও সামাজিক অঙ্গনে দীর্ঘদিন সক্রিয় থাকা প্রবীণ জনপ্রতিনিধি মো. সাদেকুর রহমান আর নেই। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুকালে তিনি সোনারগাঁ পৌরসভার সাবেক মেয়র হিসেবে পরিচিত ছিলেন। পৌরসভার পাশাপাশি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। দীর্ঘ রাজনৈতিক ও জনপ্রতিনিধিত্বের জীবনে স্থানীয় বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও সম্পৃক্ত ছিলেন সাদেকুর রহমান।

সোনারগাঁ পৌরসভা প্রতিষ্ঠার পূর্বে আমিনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন তিনি। পরবর্তীতে ২০১০ সালের পৌরসভা নির্বাচনে অংশ নিয়ে মেয়র নির্বাচিত হন। এরপর ২০১৫ সালের নির্বাচনেও জয়লাভ করে দ্বিতীয় মেয়াদে সোনারগাঁ পৌরসভার মেয়রের দায়িত্ব পালন করেন।

টানা দুই মেয়াদে পৌরসভার নেতৃত্ব দেওয়ার পর তাঁর নেতৃত্বাধীন পৌর পরিষদের মেয়াদ শেষ হয়। পরবর্তী সময়ে নির্বাচন অনুষ্ঠিত না হওয়ায় ২০২২ সালে স্থানীয় সরকার মন্ত্রণালয় পৌর পরিষদ বিলুপ্ত করে প্রশাসক নিয়োগ দেয়।

জনপ্রতিনিধিত্বের বাইরে ব্যবসায়ী সংগঠনের সঙ্গেও যুক্ত ছিলেন সাদেকুর রহমান। তিনি বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতির দায়িত্ব পালন করেছেন।

সোনারগাঁ পৌরসভার গোয়ালদী গ্রামের বাসিন্দা সাদেকুর রহমানের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী মহলে শোকের আবহ তৈরি হয়। তাঁর মৃত্যুতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোক প্রকাশ করেছেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

সোনারগাঁ পৌরসভার সাবেক মেয়র সাদেকুর রহমানের ইন্তেকাল

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সোনারগাঁয়ের স্থানীয় সরকার ও সামাজিক অঙ্গনে দীর্ঘদিন সক্রিয় থাকা প্রবীণ জনপ্রতিনিধি মো. সাদেকুর রহমান আর নেই। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুকালে তিনি সোনারগাঁ পৌরসভার সাবেক মেয়র হিসেবে পরিচিত ছিলেন। পৌরসভার পাশাপাশি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। দীর্ঘ রাজনৈতিক ও জনপ্রতিনিধিত্বের জীবনে স্থানীয় বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও সম্পৃক্ত ছিলেন সাদেকুর রহমান।

সোনারগাঁ পৌরসভা প্রতিষ্ঠার পূর্বে আমিনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন তিনি। পরবর্তীতে ২০১০ সালের পৌরসভা নির্বাচনে অংশ নিয়ে মেয়র নির্বাচিত হন। এরপর ২০১৫ সালের নির্বাচনেও জয়লাভ করে দ্বিতীয় মেয়াদে সোনারগাঁ পৌরসভার মেয়রের দায়িত্ব পালন করেন।

টানা দুই মেয়াদে পৌরসভার নেতৃত্ব দেওয়ার পর তাঁর নেতৃত্বাধীন পৌর পরিষদের মেয়াদ শেষ হয়। পরবর্তী সময়ে নির্বাচন অনুষ্ঠিত না হওয়ায় ২০২২ সালে স্থানীয় সরকার মন্ত্রণালয় পৌর পরিষদ বিলুপ্ত করে প্রশাসক নিয়োগ দেয়।

জনপ্রতিনিধিত্বের বাইরে ব্যবসায়ী সংগঠনের সঙ্গেও যুক্ত ছিলেন সাদেকুর রহমান। তিনি বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতির দায়িত্ব পালন করেছেন।

সোনারগাঁ পৌরসভার গোয়ালদী গ্রামের বাসিন্দা সাদেকুর রহমানের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী মহলে শোকের আবহ তৈরি হয়। তাঁর মৃত্যুতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোক প্রকাশ করেছেন।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ