বি পি নিউজ ২৪

নারায়ণগঞ্জে যুবদলের বিক্ষোভ, আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধে রাজপথে থাকার ঘোষণা

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নারায়ণগঞ্জে যুবদলের বিক্ষোভ, আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধে রাজপথে থাকার ঘোষণা

দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির ষড়যন্ত্রের অভিযোগ তুলে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর যুবদল। সংগঠনটির নেতারা নাশকতা ও বিশৃঙ্খলা ঠেকাতে নিজ নিজ এলাকায় সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে শহরের খানপুর হাসপাতাল রোড থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি চাষাঢ়া চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল। বক্তব্যে তিনি অভিযোগ করেন, নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে।

মনিরুল ইসলাম সজল বলেন, গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের মাধ্যমে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে বলে তারা মনে করেন। তিনি দাবি করেন, একটি বিরোধী দল জ্বালানি ব্যয় করে লংমার্চের নামে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।

তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতান্ত্রিক ধারা ফিরে আসতে শুরু করেছে বলে তারা মনে করেন। শান্তি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যুবদলের নেতাকর্মীরা রাজপথে থাকবেন।

নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের রাজনৈতিক বলয় প্রসঙ্গে সজল বলেন, নারায়ণগঞ্জে ‘ওসমানী সাম্রাজ্যের’ পতন হয়েছে বলে তারা মনে করেন। তার অভিযোগ, ওই বলয়ের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন বিদেশে অবস্থান করে নাশকতার চেষ্টা চালাচ্ছেন।

নিজ নিজ এলাকায় সন্দেহজনক বা নাশকতামূলক কর্মকাণ্ডের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো ধরনের অপতৎপরতা নজরে এলে প্রশাসনের সহযোগিতায় তা প্রতিরোধ করা হবে।

সমাবেশে মহানগর যুবদলের সদস্যসচিব সাহেদ আহমেদ বলেন, দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সময়ে পটকা বিস্ফোরণ এবং সিদ্ধিরগঞ্জে গাড়িতে আগুন দেওয়ার মতো ঘটনা ঘটেছে। এসব ঘটনাকে তিনি অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, ৫ আগস্টের পর থেকে নারায়ণগঞ্জ মহানগর যুবদল বিভিন্ন অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে রাজপথে সক্রিয় রয়েছে। নারায়ণগঞ্জে সন্ত্রাসী অর্থায়ন, চাঁদাবাজি কিংবা নাশকতামূলক কর্মকাণ্ড কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।

বিশৃঙ্খলা সৃষ্টির যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান সাহেদ আহমেদ।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে মহানগর যুবদলের প্রথম যুগ্ম আহ্বায়ক নূর এলাহী, যুগ্ম আহ্বায়ক অপু, ১ নম্বর সদস্য শহীদুল ইসলাম, সদস্য আরমানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে যুবদলের বিক্ষোভ, আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধে রাজপথে থাকার ঘোষণা

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ