শ্রমিকদের ন্যায্য অধিকার, কর্মক্ষেত্রের নিরাপত্তা এবং সংগঠনকে আরও শক্তিশালী করার বিভিন্ন দিক নিয়ে নারায়ণগঞ্জে নৌকা-ট্রলার শ্রমিক ইউনিয়নের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বাদ আসর চাষাঢ়া শ্রমিক কল্যাণের কার্যালয়ে নারায়ণগঞ্জ নৌকা ট্রলার শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং- ঢাকা-৩৭৩০) উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বেলাল হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও নৌযান সেক্টরের কেন্দ্রীয় সভাপতি লস্কর মোহাম্মদ তসলিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ নৌকা শ্রমিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা হাফেজ আব্দুল মোমিন।
প্রধান অতিথির বক্তব্যে লস্কর মোহাম্মদ তসলিম শ্রমিকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের পাশাপাশি শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সংগঠিতভাবে ভূমিকা রাখতে হবে।
তিনি শ্রমিকদের পর্যাপ্ত বেতন-ভাতা, নিয়োগপত্র ও অবসর ভাতা নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা এবং নদীগুলোর নাব্যতা রক্ষায় জোরালো আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। এসব কার্যক্রমের পাশাপাশি শ্রমিক সংগঠনের সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী ও সুসংগঠিত করার ওপরও গুরুত্ব দেন তিনি।
নারায়ণগঞ্জ নৌকা ট্রলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল্লাহ রাব্বির সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ ফ্লোটিং ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি উসমান গনি এবং ঢাকা মহানগর দক্ষিণ নৌ সেক্টরের সভাপতি আশরাফুল আলম ইকবাল।
সমাবেশে বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা এবং সংগঠনকে আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করেন। পাশাপাশি শ্রমিকদের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন