বি পি নিউজ ২৪

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সোহেল মাহমুদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য ও চোরাগুপ্তা মিছিলের প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিলে শত শত নেতাকর্মী নিয়ে অংশ নিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর জিসাসের সভাপতি ও কাশীপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী সোহেল মাহমুদ।

২৩ সেপ্টেম্বর বুধবার বিকেলে নগরীর ডিআইটি মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। পরে মিছিলটি শহরের ২ নম্বর রেলগেট হয়ে চাষাঢ়ার দিকে অগ্রসর হয়। এ সময় সোহেল মাহমুদের সঙ্গে থাকা নেতাকর্মীরা আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন।

বিকেল ৪টার দিকে নগরীর ডিআইটি মসজিদের সামনে জড়ো হওয়া নেতাকর্মীদের নিয়ে মিছিলের নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।

মিছিলে অংশ নিয়ে সোহেল মাহমুদ বলেন, “দেশে কোনো ধরনের নৈরাজ্য ও অস্থিতিশীলতা মেনে নেওয়া যায় না। জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি এবং দেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করার উদ্দেশ্যেই পতিত আওয়ামী লীগ নানা ধরনের অপতৎপরতা চালাচ্ছে বলে আমরা মনে করি। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকেও ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

তিনি আরও বলেন, “দেশের শান্তি-শৃঙ্খলা ও মানুষের স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করতে এ ধরনের নৈরাজ্য ও উসকানিমূলক কর্মকাণ্ড দ্রুত বন্ধ করতে হবে।”

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সোহেল মাহমুদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য ও চোরাগুপ্তা মিছিলের প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিলে শত শত নেতাকর্মী নিয়ে অংশ নিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর জিসাসের সভাপতি ও কাশীপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী সোহেল মাহমুদ।

২৩ সেপ্টেম্বর বুধবার বিকেলে নগরীর ডিআইটি মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। পরে মিছিলটি শহরের ২ নম্বর রেলগেট হয়ে চাষাঢ়ার দিকে অগ্রসর হয়। এ সময় সোহেল মাহমুদের সঙ্গে থাকা নেতাকর্মীরা আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন।

বিকেল ৪টার দিকে নগরীর ডিআইটি মসজিদের সামনে জড়ো হওয়া নেতাকর্মীদের নিয়ে মিছিলের নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।

মিছিলে অংশ নিয়ে সোহেল মাহমুদ বলেন, “দেশে কোনো ধরনের নৈরাজ্য ও অস্থিতিশীলতা মেনে নেওয়া যায় না। জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি এবং দেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করার উদ্দেশ্যেই পতিত আওয়ামী লীগ নানা ধরনের অপতৎপরতা চালাচ্ছে বলে আমরা মনে করি। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকেও ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

তিনি আরও বলেন, “দেশের শান্তি-শৃঙ্খলা ও মানুষের স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করতে এ ধরনের নৈরাজ্য ও উসকানিমূলক কর্মকাণ্ড দ্রুত বন্ধ করতে হবে।”

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ