নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ৬ কেজি গাঁজাসহ সানী (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় সনমান্দী ইউনিয়নের ফতেপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
সোনারগাঁ থানা পুলিশ জানায়, নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও মাদকবিরোধী কার্যক্রম জোরদারের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের তত্ত্বাবধানে এবং সাব-ইন্সপেক্টর শেখ পারভেজ বিন কামাল চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানটি চালায়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সনমান্দী ইউনিয়নের ফতেপুর সাকিনে আলমগীর হোসেনের ‘আনিকা সাইকেল স্টোর’-এর সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করা হয়। এ সময় চাঁদপুর সদর থানার মনোহরকান্দী (বিষ্ণপুরা) এলাকার বাসিন্দা সানীকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ৬ কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার সানীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম আরও জোরদার করা হবে বলেও জানানো হয়।

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন