পেশাগত দক্ষতা, সততা, সাহসিকতা এবং জননিরাপত্তা ও জনসেবায় অবদানের স্বীকৃতি হিসেবে সম্মানজনক প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম-সেবা) পদকে ভূষিত হয়েছেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগ অডিটরিয়ামে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাকে এ সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী সালাহউদ্দিন আহমদ নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের বুকে পিপিএম-সেবা পদক পরিয়ে দেন।
পুলিশের দায়িত্ব পালনে পেশাদারিত্ব, কর্মদক্ষতা, অপরাধ নিয়ন্ত্রণ, চাঞ্চল্যকর মামলার রহস্য উদ্ঘাটন এবং জননিরাপত্তা ও জনসেবায় অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ পদকে ভূষিত করা হয়েছে।
পুলিশ সূত্রের ভাষ্য অনুযায়ী, এ অর্জন পুলিশ সুপার হাবিবুর রহমানের দীর্ঘদিনের পেশাগত নিষ্ঠা, দায়িত্বশীলতা, দক্ষ নেতৃত্ব, সততা ও সাহসিকতার স্বীকৃতি।
তার এই সম্মাননায় নারায়ণগঞ্জ জেলা পুলিশের সদস্যদের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি তৈরি হয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, পুলিশ সুপারের এ অর্জন আইনশৃঙ্খলা রক্ষা ও জনসেবায় দায়িত্ব পালনকারী সদস্যদের আরও নিষ্ঠা, দক্ষতা ও সাহসিকতার সঙ্গে কাজ করতে অনুপ্রাণিত করবে।
পিপিএম-সেবা পদক পাওয়ায় নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মো. হাবিবুর রহমানকে অভিনন্দন জানানো হয়েছে।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন