বি পি নিউজ ২৪

আত্মকর্মসংস্থান সৃষ্টিতে মাশরুম চাষ প্রশিক্ষণ, সনদ পেলেন প্রশিক্ষণার্থীরা

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

আত্মকর্মসংস্থান সৃষ্টিতে মাশরুম চাষ প্রশিক্ষণ, সনদ পেলেন প্রশিক্ষণার্থীরা

আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি ও তরুণদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে নারায়ণগঞ্জে অনুষ্ঠিত পাঁচ দিনব্যাপী মাশরুম চাষ প্রশিক্ষণের প্রথম ও দ্বিতীয় ব্যাচের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

Climate Resilient Campus Initiative-এর আওতায় জেলা প্রশাসন ও নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণ শেষে বৃহস্পতিবার (১ অক্টোবর) সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন।

সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে প্রশিক্ষণের সনদ ও পুরস্কার তুলে দেওয়া হয়। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে মাশরুম চাষকে আত্মকর্মসংস্থান ও আয়ের একটি সম্ভাবনাময় মাধ্যম হিসেবে গড়ে তোলার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসক তরুণদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি জলবায়ু সহনশীল ও টেকসই উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। মাশরুম চাষের মতো সম্ভাবনাময় উদ্যোগের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং আয় বৃদ্ধির সুযোগ তৈরি করা সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।

প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে প্রশিক্ষণার্থীরা ভবিষ্যতে নিজেদের কর্মসংস্থানের পাশাপাশি অন্যদের জন্যও কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবেন বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

আত্মকর্মসংস্থান সৃষ্টিতে মাশরুম চাষ প্রশিক্ষণ, সনদ পেলেন প্রশিক্ষণার্থীরা

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি ও তরুণদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে নারায়ণগঞ্জে অনুষ্ঠিত পাঁচ দিনব্যাপী মাশরুম চাষ প্রশিক্ষণের প্রথম ও দ্বিতীয় ব্যাচের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

Climate Resilient Campus Initiative-এর আওতায় জেলা প্রশাসন ও নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণ শেষে বৃহস্পতিবার (১ অক্টোবর) সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন।

সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে প্রশিক্ষণের সনদ ও পুরস্কার তুলে দেওয়া হয়। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে মাশরুম চাষকে আত্মকর্মসংস্থান ও আয়ের একটি সম্ভাবনাময় মাধ্যম হিসেবে গড়ে তোলার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসক তরুণদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি জলবায়ু সহনশীল ও টেকসই উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। মাশরুম চাষের মতো সম্ভাবনাময় উদ্যোগের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং আয় বৃদ্ধির সুযোগ তৈরি করা সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।

প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে প্রশিক্ষণার্থীরা ভবিষ্যতে নিজেদের কর্মসংস্থানের পাশাপাশি অন্যদের জন্যও কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবেন বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ