বি পি নিউজ ২৪

ঢাকা-নারায়ণগঞ্জ বাসভাড়া নিয়ে আজ বিকেল ৫টায় সংবাদ সম্মেলন করবে ছাত্র ঐক্য

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ঢাকা-নারায়ণগঞ্জ বাসভাড়া নিয়ে আজ বিকেল ৫টায় সংবাদ সম্মেলন করবে ছাত্র ঐক্য

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া ৫৫ টাকা নির্ধারণ এবং শিক্ষার্থীদের জন্য ৩০ টাকা হাফ পাস অবিলম্বে কার্যকরের দাবি জানিয়েছে ‘পরিবহন সিন্ডিকেট বিরোধী ছাত্র ঐক্য—নারায়ণগঞ্জ’।

এ দাবিতে বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল ৫টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে সংগঠনটি।

সংবাদ সম্মেলনে ঢাকা-নারায়ণগঞ্জ রুটের বর্তমান পরিবহন ব্যবস্থা, বাসভাড়া এবং শিক্ষার্থীদের যাতায়াতের ক্ষেত্রে হাফ পাস চালুর বিষয় তুলে ধরা হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

শিক্ষার্থীদের জন্য ৩০ টাকা হাফ পাস কার্যকরসহ ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ৫৫ টাকা বাসভাড়া নির্ধারণের দাবি জানানো হবে সংবাদ সম্মেলনে। একই সঙ্গে পরিবহন খাতে সিন্ডিকেটের বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরবে ‘পরিবহন সিন্ডিকেট বিরোধী ছাত্র ঐক্য—নারায়ণগঞ্জ’।

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে এ দাবিগুলোর বিষয়ে বিস্তারিত বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

ঢাকা-নারায়ণগঞ্জ বাসভাড়া নিয়ে আজ বিকেল ৫টায় সংবাদ সম্মেলন করবে ছাত্র ঐক্য

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া ৫৫ টাকা নির্ধারণ এবং শিক্ষার্থীদের জন্য ৩০ টাকা হাফ পাস অবিলম্বে কার্যকরের দাবি জানিয়েছে ‘পরিবহন সিন্ডিকেট বিরোধী ছাত্র ঐক্য—নারায়ণগঞ্জ’।

এ দাবিতে বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল ৫টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে সংগঠনটি।

সংবাদ সম্মেলনে ঢাকা-নারায়ণগঞ্জ রুটের বর্তমান পরিবহন ব্যবস্থা, বাসভাড়া এবং শিক্ষার্থীদের যাতায়াতের ক্ষেত্রে হাফ পাস চালুর বিষয় তুলে ধরা হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

শিক্ষার্থীদের জন্য ৩০ টাকা হাফ পাস কার্যকরসহ ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ৫৫ টাকা বাসভাড়া নির্ধারণের দাবি জানানো হবে সংবাদ সম্মেলনে। একই সঙ্গে পরিবহন খাতে সিন্ডিকেটের বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরবে ‘পরিবহন সিন্ডিকেট বিরোধী ছাত্র ঐক্য—নারায়ণগঞ্জ’।

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে এ দাবিগুলোর বিষয়ে বিস্তারিত বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ