বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফরকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দলটির নেতা-কর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। সাইনবোর্ড থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত প্রায় ২৩ কিলোমিটার এলাকায় বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে তাঁকে অভিবাদন জানান বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা থেকে সড়কপথে ফেনীর উদ্দেশে রওনা হন তারেক রহমান। তাঁর যাত্রাপথে নারায়ণগঞ্জ অংশে বিভিন্ন এলাকায় সকাল থেকেই নেতা-কর্মী ও সাধারণ মানুষ জড়ো হতে শুরু করেন।
মদনপুর এলাকায় নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির ঢাকা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদের নেতৃত্বে নেতা-কর্মীরা অবস্থান নেন। এ সময় তাঁরা ফুল দিয়ে তারেক রহমানকে শুভেচ্ছা জানান।
কাঁচপুর এলাকায় নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর নেতৃত্বে নেতা-কর্মীরা মহাসড়কের পাশে অবস্থান করেন। তাঁরা দলীয় চেয়ারম্যানকে স্বাগত জানাতে বিভিন্ন প্রস্তুতি নেন।
মেঘনা টোল প্লাজা এলাকায় নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের নেতৃত্বে বিপুলসংখ্যক নেতা-কর্মী জড়ো হন। গাড়িবহর ওই এলাকা অতিক্রমের সময় তাঁরা ফুল দিয়ে তারেক রহমানকে অভিবাদন জানান।
এদিকে লাঙ্গলবন্দ এলাকায় নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের রাজনৈতিক সচিব ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউছার আশার নেতৃত্বেও নেতা-কর্মীরা অবস্থান নেন।
জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের নির্দেশনায় শিমরাইল এলাকায়ও নেতা-কর্মীরা মহাসড়কের পাশে অবস্থান করেন। অন্যদিকে জেলা যুবদলের সদস্যসচিব মশিউর রহমান রনির নেতৃত্বে সাইনবোর্ড এলাকায় বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
সকাল ৯টার পর থেকে মহাসড়কের বিভিন্ন স্থানে ফুল হাতে নেতা-কর্মী ও সাধারণ মানুষকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তারেক রহমানের গাড়িবহর নারায়ণগঞ্জ অংশে প্রবেশের পর বিভিন্ন পয়েন্টে উপস্থিত নেতা-কর্মীরা হাত নেড়ে ও ফুল ছুড়ে তাঁকে শুভেচ্ছা জানান।
পরে তারেক রহমানের গাড়িবহর নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অংশ অতিক্রম করে ফেনীর উদ্দেশে এগিয়ে যায়।

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন