বি পি নিউজ ২৪

ট্রাফিক পুলিশকে সহায়তায় নারায়ণগঞ্জে BKMEA-NCCI-এর ২২ ভলান্টিয়ার

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ট্রাফিক পুলিশকে সহায়তায় নারায়ণগঞ্জে BKMEA-NCCI-এর ২২ ভলান্টিয়ার

নারায়ণগঞ্জে যানজট নিরসনে ২২ ট্রাফিক ভলান্টিয়ারের কার্যক্রম শুরু

নারায়ণগঞ্জ শহরের যানজট নিয়ন্ত্রণ, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। ট্রাফিক পুলিশকে সহযোগিতা করতে BKMEA ও NCCI-এর উদ্যোগে ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) বিকেল ৪টা ১৫ মিনিটে নারায়ণগঞ্জ শহরে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএম-সেবা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান এবং নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক কায়সার আহমেদ আশা এবং নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি। স্বাগত বক্তব্য রাখেন BKMEA ও NCCI-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ মোরশেদ সারোয়ার সোহেল।

এ সময় নারায়ণগঞ্জ বার অ্যাসোসিয়েশনের সভাপতি হুমায়ুন কবির, NCCI-এর পরিচালক আহমেদুর রহমান তনু, সোহেল আক্তার সোহান, সহসভাপতি আবু জাফর, পরিচালক মো. মজিবর রহমান, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি ছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক রাখা এবং ট্রাফিক ব্যবস্থাপনায় পুলিশকে সহযোগিতা করাই ভলান্টিয়ারদের অন্যতম দায়িত্ব। যানজট কমানোর পাশাপাশি সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও পথচারীদের চলাচল নির্বিঘ্ন করতেও তারা কাজ করবেন।

নারায়ণগঞ্জ শহরের ক্রমবর্ধমান যানজট মোকাবিলায় পুলিশ, প্রশাসন, ব্যবসায়ী সংগঠন ও সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে অনুষ্ঠানে গুরুত্বারোপ করা হয়। সংশ্লিষ্টদের সমন্বিত কার্যক্রমের মাধ্যমে নগরীর ট্রাফিক ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আনার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

ট্রাফিক পুলিশকে সহায়তায় নারায়ণগঞ্জে BKMEA-NCCI-এর ২২ ভলান্টিয়ার

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ