লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ গ্রেটার এবং লিও ক্লাব অব নারায়ণগঞ্জ গ্রেটারের উদ্যোগে ৩০ নম্বর শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, ওষুধ ও শিক্ষা উপকরণ বিতরণ এবং খাদ্যসামগ্রী প্রদান করা হয়।
এছাড়া শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ, রচনা ও আবৃত্তিসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
অন্যদিকে বিদ্যালয়ের শিক্ষকদের জন্য বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও সাধারণ স্বাস্থ্য পরীক্ষা করা হয়।
সেবামূলক কার্যক্রমের পাশাপাশি পরিবেশ রক্ষায় বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। একই সঙ্গে বিদ্যালয় ও আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম এবং জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানো, পরিবেশ সংরক্ষণ এবং জনসচেতনতা তৈরির লক্ষ্যেই এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন