চাষাঢ়া রেলস্টেশনের সামনে ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু
নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া রেলস্টেশনের সামনে ট্রেন দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে ঢাকাগামী একটি ট্রেনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, ওই রাতে কিশোরটি ঢাকাগামী একটি ট্রেনের ওপরে ওঠার চেষ্টা করছিল। ট্রেনটি চাষাঢ়া রেলস্টেশনের সামনে পৌঁছালে রেললাইনের পাশের বৈদ্যুতিক খুঁটির তারের সংস্পর্শে আসে সে। এরপর ট্রেনের নিচে পড়ে তার মৃত্যু হয়।
নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ জানান, কিশোরটি ঢাকাগামী ট্রেনের ওপরে উঠে ঢাকার দিকে যাচ্ছিল। অসাবধানতাবশত দুর্ঘটনায় পড়ে তার মৃত্যু হয়েছে।
তিনি আরও জানান, নিহত কিশোরের পরিচয় এখনো জানা যায়নি। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

শনিবার, ১০ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন