রূপগঞ্জে কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম, ফারিয়া স্পিনিং মিলসকে ১.৮০ লাখ টাকা জরিমানা
পরিবেশদূষণ প্রতিরোধ এবং বর্জ্য ব্যবস্থাপনায় আইন মেনে চলা নিশ্চিত করতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে একটি শিল্পপ্রতিষ্ঠানকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১ লঙ্ঘনের দায়ে ফারিয়া স্পিনিং মিলস লিমিটেডের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।
রোববার (১১ অক্টোবর) রূপগঞ্জ উপজেলার খাদুন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ধার্য করা ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানাও আদায় করা হয়েছে।
রূপগঞ্জ উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ মারজানুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা এবং উপজেলা পুলিশের সদস্যরা অংশ নেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১ লঙ্ঘনের দায়ে ফারিয়া স্পিনিং মিলস লিমিটেডের বিরুদ্ধে জরিমানার এ পদক্ষেপ নেওয়া হয়েছে। পরিবেশদূষণ নিয়ন্ত্রণ এবং শিল্পপ্রতিষ্ঠানগুলোকে পরিবেশবিষয়ক আইন ও বিধিমালা মেনে চলতে বাধ্য করার লক্ষ্যেই এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, পরিবেশদূষণ রোধে আইন লঙ্ঘনকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

রোববার, ১১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন