বি পি নিউজ ২৪

নারায়ণগঞ্জে অবৈধ যানবাহন, মাটি কাটা ও চাঁদাবাজি বন্ধে ডিসির নির্দেশ

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নারায়ণগঞ্জে অবৈধ যানবাহন, মাটি কাটা ও চাঁদাবাজি বন্ধে ডিসির নির্দেশ

ফিটনেসবিহীন বাস ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ডিসির নির্দেশ

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জে সড়কে শৃঙ্খলা ফেরাতে ফিটনেসবিহীন বাস ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক মো. রায়হান কবির। পাশাপাশি নৌপথে অবৈধভাবে মাটি উত্তোলন, ঘাটকেন্দ্রিক চাঁদাবাজি এবং পরিবহন ব্যবস্থাপনার অনিয়ম বন্ধেও সংশ্লিষ্ট দপ্তরগুলোকে কার্যকর পদক্ষেপ নিতে বলেছেন তিনি।

রোববার (১১ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে এসব নির্দেশনা দেন জেলা প্রশাসক। সভায় নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম উপস্থিত ছিলেন।

সভায় পরিবহন খাতের অনিয়মের বিষয়টি তুলে ধরে মো. রায়হান কবির বলেন, বিভিন্ন পরিবহন কোম্পানির অনুমোদিত বাসের সংখ্যা এবং বাস্তবে সড়কে চলাচলকারী বাসের সংখ্যা মিলিয়ে দেখতে হবে। একই সঙ্গে প্রতিটি বাসের ফিটনেস সনদ ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করতে হবে। এসব তথ্য পর্যালোচনা করে আরটিসি কমিটির মাধ্যমে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।

অটোরিকশা ব্যবস্থাপনা নিয়েও সভায় আলোচনা হয়। জেলা প্রশাসক জানান, সিটি করপোরেশন অটোরিকশা নিয়ন্ত্রণে উদ্যোগ নিয়েছে। এবার সিএনজিচালিত অটোরিকশার বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ) প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

এদিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শিবু মার্কেট ও ভুঁইগড় এলাকার ডাইভারশনগুলোতে যান চলাচলের সমস্যার বিষয়টিও সভায় উঠে আসে। বিশেষ করে এসব স্থানে ইউটার্ন নেওয়ার সময় চালকদের নানা ভোগান্তিতে পড়তে হচ্ছে বলে উল্লেখ করেন জেলা প্রশাসক। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট বিভাগগুলোকে এসব এলাকায় নজরদারি বাড়ানোর অনুরোধ জানান তিনি।

নৌপথে অবৈধভাবে মাটি কাটা ও ঘাটে চাঁদাবাজির অভিযোগের বিষয়ে জেলা প্রশাসক সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এ ক্ষেত্রে সিটি করপোরেশন ও সড়ক বিভাগের আওতাধীন ঘাটগুলোর প্রকৃত ইজারাদার কারা এবং কোথায় কত টাকা টোল নির্ধারিত রয়েছে, তার একটি পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করতে বলেন তিনি। তালিকাটি পুলিশসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সরবরাহ করতে হবে, যাতে নির্ধারিত নিয়মের বাইরে অর্থ আদায় ও অন্যান্য অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়।

আসন্ন দুর্গাপূজায় প্রতিমা বিসর্জনের সময়সূচি নির্ধারণের বিষয়েও গুরুত্ব দেন জেলা প্রশাসক। তিনি বলেন, পূজামণ্ডপ পরিচালনা কমিটি ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সমন্বয় করতে হবে। সরকার নির্ধারিত রাত ৮টার মধ্যে বিসর্জন কার্যক্রম শেষ করার নির্দেশনা সংশ্লিষ্টদের জানিয়ে দিতে হবে। প্রয়োজন অনুযায়ী বিভিন্ন পূজামণ্ডপের জন্য আলাদা সময়ও নির্ধারণ করা যেতে পারে।

থানায় জমা থাকা রাজনৈতিক বিবেচনায় দেওয়া লাইসেন্সের অস্ত্র ফেরত দেওয়ার বিষয়েও অবস্থান স্পষ্ট করেন জেলা প্রশাসক। তিনি জানান, এসব অস্ত্র সংশ্লিষ্ট ব্যক্তিদের ফেরত দেওয়ার সুযোগ নেই। এ বিষয়ে আগে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে, সেগুলোর ধারাবাহিকতা বজায় রাখতে হবে।

সভায় রাইফেলস ক্লাব ভাঙা এবং ওই এলাকার সড়ক প্রশস্ত করার পরিকল্পনা নিয়েও আলোচনা হয়। জেলা প্রশাসক জানান, সংশ্লিষ্ট জায়গার দখল বুঝে নেওয়ার বিষয়ে সেনাবাহিনীর সঙ্গে আলোচনা চলছে। এলাকাটিতে সড়ক প্রশস্ত করার পরিকল্পনা রয়েছে। এ জন্য প্রায় ২৬ কোটি টাকার বাজেট প্রণয়নের কাজ চলছে এবং বিষয়টি নিয়ে সড়ক ও জনপথ বিভাগের সঙ্গেও আলোচনা হয়েছে।

সভায় উঠে আসা এসব বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগের মাধ্যমে সড়ক ও নৌপথে শৃঙ্খলা নিশ্চিত করা, অনিয়ম প্রতিরোধ এবং আসন্ন দুর্গাপূজার কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করা হয়।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জে অবৈধ যানবাহন, মাটি কাটা ও চাঁদাবাজি বন্ধে ডিসির নির্দেশ

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ