বি পি নিউজ ২৪

নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও আইজিপি


প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও আইজিপি

নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও আইজিপি

শারদীয় দুর্গাপূজা ঘিরে নারায়ণগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপের পরিবেশ ও নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেছেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা। সোমবার (১৯ অক্টোবর) পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সার্বিক পরিস্থিতির খোঁজ নেন।

এ সময় তাঁর সঙ্গে ছিলেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির এবং পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।

পরিদর্শনকালে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপন, নিরাপত্তা নিশ্চিত করা এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সংশ্লিষ্টদের লক্ষ্য, সবার সহযোগিতায় দুর্গোৎসবের আনন্দ যেন নির্বিঘ্ন থাকে এবং সব ধর্মের মানুষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ অটুট থাকে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বুধবার, ২১ অক্টোবর ২০২৬


নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও আইজিপি

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image


নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও আইজিপি

শারদীয় দুর্গাপূজা ঘিরে নারায়ণগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপের পরিবেশ ও নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেছেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা। সোমবার (১৯ অক্টোবর) পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সার্বিক পরিস্থিতির খোঁজ নেন।

এ সময় তাঁর সঙ্গে ছিলেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির এবং পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।

পরিদর্শনকালে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপন, নিরাপত্তা নিশ্চিত করা এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সংশ্লিষ্টদের লক্ষ্য, সবার সহযোগিতায় দুর্গোৎসবের আনন্দ যেন নির্বিঘ্ন থাকে এবং সব ধর্মের মানুষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ অটুট থাকে।



বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ