বি পি নিউজ ২৪

প্রতিমা বিসর্জন ঘিরে বদলাচ্ছে নারায়ণগঞ্জের যান চলাচল

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

প্রতিমা বিসর্জন ঘিরে বদলাচ্ছে নারায়ণগঞ্জের যান চলাচল

প্রতিমা বিসর্জন ঘিরে বদলাচ্ছে নারায়ণগঞ্জের যান চলাচল

বিজয়া দশমীর শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জন ঘিরে নারায়ণগঞ্জ শহরের একাধিক সড়কে যান চলাচলের ধরন বদলে যাচ্ছে। বুধবার (২১ অক্টোবর) দুপুর ২টা থেকে বাসের চলাচল সীমিত রাখার পাশাপাশি বিসর্জন ঘাটে যাতায়াতের জন্য নির্দিষ্ট পথ ব্যবহার করতে হবে। যানজট এড়ানো ও বিসর্জন কার্যক্রম সুশৃঙ্খল রাখতে এ ব্যবস্থা নিয়েছে পুলিশ প্রশাসন।

নতুন নির্দেশনা অনুযায়ী, আঞ্চলিক ও দূরপাল্লার বাসগুলো চাঁদমারী মোড়ে এসে ইউটার্ন নিয়ে ফিরে যাবে। সেখান থেকে মেট্রো হলের সামনের মোড়, কেন্দ্রীয় বাস টার্মিনাল ও বঙ্গবন্ধু সড়কের (বিবি রোড) দিকে বাস প্রবেশ করতে পারবে না। টার্মিনালের আঞ্চলিক বাস এবং মেট্রো হল মোড়ের দূরপাল্লার বাস হাজীগঞ্জ নতুন রাস্তায় পার্কিং করা যাবে।

ভারী যানবাহনের ক্ষেত্রেও সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। নিতাইগঞ্জ থেকে ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান ও ট্যাংকলরি বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ১টার আগে মণ্ডলপাড়া সেতু অতিক্রম করতে পারবে না।

শোভাযাত্রার জন্য নির্ধারিত তিন পথ

বিসর্জন ঘাটে পৌঁছাতে বিভিন্ন এলাকার শোভাযাত্রার জন্য তিনটি রুট নির্ধারণ করা হয়েছে।

পঞ্চবটী থেকে আসা শোভাযাত্রাকে চাষাঢ়া ও ২ নম্বর রেলগেট হয়ে যেতে হবে। নিতাইগঞ্জ, টানবাজার ও আশপাশের এলাকার শোভাযাত্রা মণ্ডলপাড়া সেতু পেরিয়ে ২ নম্বর রেলগেট দিয়ে ঘাটে পৌঁছাবে। আর বরফকল মাঠ ও খানপুর থেকে আসা শোভাযাত্রা মেট্রো হল মোড়, মিশনপাড়া ও চাষাঢ়া হয়ে ২ নম্বর রেলগেট ব্যবহার করবে।

প্রতিমা বিসর্জন শেষে খালি যানবাহন চারারগোপ কাঠপট্টি রোড ও মাউরা হোটেল হয়ে মেট্রো হল মোড় দিয়ে গন্তব্যে ফিরতে পারবে। তবে ঘাট থেকে মাউরা হোটেল হয়ে মেট্রো হল পর্যন্ত সড়কটি একমুখী থাকবে। মেট্রো হল থেকে মাউরা হোটেল বা কালীবাজারের দিকে যানবাহন চলাচল বন্ধ থাকবে।

এ ছাড়া ২ নম্বর রেলগেট থেকে ১ নম্বর রেলগেট হয়ে বিসর্জন ঘাট পর্যন্ত এবং ১ নম্বর রেলগেট থেকে কালীবাজারের দিকে যানবাহন একমুখী চলবে। এসব পথে উল্টো দিক দিয়ে চলাচল করা যাবে না।

অটোরিকশা চলাচলেও বিশেষ ব্যবস্থা

চাঁদমারী, সরকারি মহিলা কলেজ, মেট্রো হল, গলাচিপা মোড় ও মণ্ডলপাড়া সেতুতে ছয় আসনের বড় অটোরিকশার ইউটার্ন ব্যবস্থা চালু রাখবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন।

পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বুধবার রাত ৮টার মধ্যে প্রতিমা বিসর্জন শেষ করতে হবে। সুষ্ঠুভাবে উৎসব সম্পন্ন করতে চালক, শোভাযাত্রায় অংশগ্রহণকারী এবং সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত ট্রাফিক নির্দেশনা অনুসরণের অনুরোধ জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বুধবার, ২১ অক্টোবর ২০২৬

প্রতিমা বিসর্জন ঘিরে বদলাচ্ছে নারায়ণগঞ্জের যান চলাচল

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ