সালাহউদ্দীন আহমেদের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে বিএনপির শীর্ষ নেতারা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির বাণিজ্যবিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং ঢাকা-৪ ও ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম আলহাজ সালাহউদ্দীন আহমেদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
এ ছাড়া উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম এমপি, রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ (হাবিব) এমপিসহ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।
দোয়া মাহফিলে মরহুম সালাহউদ্দীন আহমেদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন