ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জের সব উপজেলায় পরিচ্ছন্নতা অভিযান
ডেঙ্গু প্রতিরোধ, জলাবদ্ধতা নিরসন ও পরিবেশ পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলার সব উপজেলায় একযোগে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) চলমান এ কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ সদর উপজেলায় খাল খনন ও পরিষ্কারের কাজে অংশ নেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।
জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ কার্যক্রমের অন্যতম লক্ষ্য হলো খাল ও আশপাশের এলাকা পরিষ্কার রাখার মাধ্যমে পানি জমে থাকার সমস্যা কমানো এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা। এর পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও জনস্বাস্থ্য সুরক্ষার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।
ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার পাশাপাশি স্থানীয় পর্যায়ে খাল ও নালা পরিষ্কার রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এ ধরনের কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।
পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত নারায়ণগঞ্জ গড়ে তোলার লক্ষ্যে জেলার সব নাগরিককে নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি প্রশাসনের পরিচ্ছন্নতা কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন।

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন