বি পি নিউজ ২৪

সিঙ্গাপুরে ১ স্বর্ণ ও ২ ব্রোঞ্জ জিতে দেশে ফিরলেন তাইহান সোয়াদ

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সিঙ্গাপুরে ১ স্বর্ণ ও ২ ব্রোঞ্জ জিতে দেশে ফিরলেন তাইহান সোয়াদ

সিঙ্গাপুরে ১ স্বর্ণ ও ২ ব্রোঞ্জ জিতে দেশে ফিরলেন তাইহান সোয়াদ

সিঙ্গাপুরে অনুষ্ঠিত আন্তর্জাতিক বডিবিল্ডিং প্রতিযোগিতায় একটি স্বর্ণ ও দুটি ব্রোঞ্জ পদক অর্জন করে দেশে ফিরেছেন বাংলাদেশের অ্যাথলেট খন্দকার তাইহান তাবাসসির সোয়াদ। শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়।

সামাজিক সংগঠন ‘HWPL & BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা’সহ বিভিন্ন সামাজিক ও ক্রীড়া সংগঠনের উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়। তাইহান সোয়াদ ওই সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির আইনবিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

গত ১৮ অক্টোবর সিঙ্গাপুরের Our Tampines Hub-এর Festival Arts Theatre-এ ফিটনেস ইন্টারন্যাশনাল ফেডারেশন (FIF) আয়োজিত ‘FIF World Imperial Cup 2026’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিশ্বের বিভিন্ন দেশের অ্যাথলেটরা অংশ নেন। প্রতিযোগিতার ‘Mr. Asia’ শিরোপার লড়াইয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন তাইহান সোয়াদ।

প্রতিযোগিতায় তিনটি বিভাগে পদক জেতেন তিনি। ৯০ কেজি ওজন শ্রেণির প্রো বডিবিল্ডিং বিভাগে স্বর্ণপদক অর্জন করেন। এ ছাড়া নভিস বডিবিল্ডিং এবং নভিস ক্লাসিক ফিজিক বিভাগে দুটি ব্রোঞ্জপদক পান।

আন্তর্জাতিক প্রতিযোগিতায় সাফল্য নিয়ে দেশে ফেরার পর বিমানবন্দরে তাঁকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। সংবর্ধনায় HWPL & BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি সোহেলী আক্তার, সাধারণ সম্পাদক মো. মোমেন ইসলাম ও সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক হাসনাহেনা সুইটি উপস্থিত ছিলেন।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাবুল দেওয়ান, ছায়ানুর তালুকদার, কাজী সফিউল আলম কালাম, শাহিনা আক্তার কাজল, মাহতাব হোসেন, কবির হোসেন, মাইনুদ্দিন দেওয়ান, আফসার আহমেদ এবং সিনিয়র ফটোসাংবাদিক জামাল তালুকদারসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা।

সংবর্ধনা পেয়ে তাইহান সোয়াদের পরিবারের সদস্যরা আয়োজক সংগঠনগুলোর কর্মকর্তা ও দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান। তাঁরা এই আয়োজনকে স্মরণীয় মুহূর্ত হিসেবে উল্লেখ করে দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।

আন্তর্জাতিক প্রতিযোগিতায় তাইহান সোয়াদের এই সাফল্যকে বাংলাদেশের বডিবিল্ডিং ও ফিটনেস অঙ্গনের জন্য উল্লেখযোগ্য অর্জন হিসেবে দেখছেন তাঁর শুভানুধ্যায়ীরা। তাঁরা তাঁর ভবিষ্যৎ প্রতিযোগিতাগুলোতেও সাফল্য কামনা করেছেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

সিঙ্গাপুরে ১ স্বর্ণ ও ২ ব্রোঞ্জ জিতে দেশে ফিরলেন তাইহান সোয়াদ

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ