বি পি নিউজ ২৪

নারায়ণগঞ্জে ডিবির পৃথক অভিযান, ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৪

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নারায়ণগঞ্জে ডিবির পৃথক অভিযান, ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৪
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জে ডিবির পৃথক অভিযান, ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৪

নারায়ণগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে ২ হাজার ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানায়, মাদক ও অস্ত্র উদ্ধারে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়। নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় ডিবির অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে এবং পুলিশ পরিদর্শক মো. নজরুল ইসলামের নেতৃত্বে অভিযানে অংশ নেন গোয়েন্দা পুলিশের সদস্যরা।

এর মধ্যে বন্দরের নবীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন বন্দরের কুশিয়ার এলাকার গোলাম রাব্বি (২৮), মো. ইয়ান (২২) ও কদমরসুল এলাকার শিপন (২৪)।

অন্যদিকে, ফতুল্লা থানাধীন চাষাড়া রেলক্রসিংয়ের পাকা সড়ক এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ দীন ইসলাম ওরফে ডেঙ্গু (৩৪) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি ফতুল্লার মাওরা পট্টি এলাকার বাসিন্দা।

পুলিশ আরও জানায়, দুই অভিযানে উদ্ধার করা মাদকদ্রব্যের ঘটনায় বন্দর ও ফতুল্লা থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জে ডিবির পৃথক অভিযান, ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৪

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ