নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্ট নির্বাচনে মনোনয়ন নিলেন এনসিপি নেতা নিরব রায়হান
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নারায়ণগঞ্জ ইউনিটের আসন্ন নির্বাচনে ভাইস চেয়ারম্যান ও সদস্য পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারায়ণগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক নিরব রায়হান। মানবসেবামূলক কার্যক্রমে যুক্ত থাকার লক্ষ্য থেকেই নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি।
শনিবার (২৪ অক্টোবর) ইউনিটের সচিবের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন নিরব রায়হান। এর আগে তিনি নারায়ণগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়কের দায়িত্ব পালন করেন।
নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হয় গত বৃহস্পতিবার (২২ অক্টোবর)। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৫ অক্টোবর। এ নির্বাচনে একজন ভাইস চেয়ারম্যান, একজন সাধারণ সম্পাদক ও পাঁচজন সদস্য নির্বাচিত হবেন।
মনোনয়নপত্র সংগ্রহের পর নিরব রায়হান বলেন, রেড ক্রিসেন্ট একটি মানবসেবামূলক সংগঠন। আর্তমানবতার সেবায় নিজেকে নিয়োজিত রাখার উদ্দেশ্যেই তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন।
সংগঠনটির অতীত কার্যক্রম নিয়ে অভিযোগ তুলে তিনি বলেন, বিগত সময়ে রেড ক্রিসেন্টকে কুক্ষিগত করে রাখা হয়েছিল। জুলাই গণঅভ্যুত্থানের পর গঠিত অ্যাডহক কমিটিতে কাজ করার সুযোগ পাওয়ায় সংগঠনটির কার্যক্রমের সঙ্গে যুক্ত হওয়ার অভিজ্ঞতা হয়েছে তাঁর।
নিরব রায়হান আরও বলেন, ভবিষ্যতেও নারায়ণগঞ্জের মানুষের স্বার্থে বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখতে চান তিনি। নির্বাচিত হলে সততা ও নিষ্ঠার সঙ্গে নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্টের কার্যক্রম আরও গতিশীল করতে কাজ করবেন বলেও জানান।
এ সময় তিনি নির্বাচনে অংশ নেওয়ার জন্য সবার দোয়া ও সমর্থন কামনা করেন।

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন