বি পি নিউজ ২৪

সোনারগাঁয়ে দুই কারখানায় ডাকাতি, পাঁচজন গ্রেপ্তার

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সোনারগাঁয়ে দুই কারখানায় ডাকাতি, পাঁচজন গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দুটি শিল্পপ্রতিষ্ঠানে ডাকাতির ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা, গাজীপুর ও নরসিংদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ সময় ডাকাতি হওয়া ২০০ কেজি তামার তার, একটি পিকআপ, বিক্রির নগদ ৯৩ হাজার টাকা এবং একটি তামার ববিন উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ২৬ অক্টোবর দিবাগত রাত আড়াইটা থেকে ভোর ৪টার মধ্যে সোনারগাঁয়ের হামেশা ফুড লিমিটেডে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় নিরাপত্তাকর্মীদের জিম্মি করে কারখানা থেকে তামার তার, মনিটর ও মোবাইল ফোন নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে ২৭ অক্টোবর দিবাগত রাত ৩টা থেকে সাড়ে ৪টার মধ্যে একই কায়দায় কাশ্মীর গ্রুপ লিমিটেডেও ডাকাতি হয়। সেখান থেকেও তামার তারসহ বিভিন্ন মালামাল নিয়ে যায় ডাকাত দল। দুটি ঘটনায় সোনারগাঁ থানায় পৃথক ডাকাতি মামলা হয়।

ঘটনাগুলোর তদন্তে মাঠে নামে সোনারগাঁ থানা পুলিশ। পুলিশ সুপার মো. হাবিবুর রহমান পিপিএমের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদীর তত্ত্বাবধানে এবং 'বি' সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষের সহযোগিতায় দুটি দল গঠন করা হয়। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক পিপিএম ও পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে দল দুটি বিভিন্ন স্থানে অভিযান চালায়।

পুলিশের অভিযানে ৩১ অক্টোবর প্রথম দলটি ঢাকার যাত্রাবাড়ীর কাজলা এলাকা থেকে রাদেশুল মাদবর ওরফে রাজু (৩০) এবং টঙ্গী পূর্ব থানার আনারকলি এলাকার হাফসা ট্রেডার্স থেকে আবু সাঈদ ওরফে মোল্লাকে (৩৯) গ্রেপ্তার করে। অন্যদিকে দ্বিতীয় দলটি গাজীপুর থেকে বাছের মিয়া (২৫), অনিল বাবু (৩৫) ও ইমন হাসান ওরফে রাশেদুলকে (২৮) আটক করে।

গ্রেপ্তার পাঁচজনের কাছ থেকে ২০০ কেজি তামার তার উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, উদ্ধার করা তার ৩০০ আরের ৪৪০ মিটার ক্যাবলের কভার থেকে ছাড়ানো হয়েছিল। এ ছাড়া একটি খোলা পিকআপ (ঢাকা মেট্রো-ন-২০-৬৮৫৮), মালামাল বিক্রির নগদ ৯৩ হাজার টাকা এবং একটি তামার ববিন জব্দ করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ১ নভেম্বর গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হলে রাদেশুল মাদবর ওরফে রাজু এবং আবু সাঈদ ওরফে মোল্লা ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

এদিকে গ্রেপ্তার রাদেশুল মাদবর ওরফে রাজুর বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির একটি মামলা বিচারাধীন রয়েছে। অনিল বাবুর বিরুদ্ধে ডাকাতির মামলাসহ মোট ছয়টি মামলা বিচারাধীন বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

সোনারগাঁয়ে দুই কারখানায় ডাকাতি, পাঁচজন গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ