এইচএসসিতে শূন্য পাস, ঢাকা বোর্ডের ২৫ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ
এইচএসসি পরীক্ষায় কোনো শিক্ষার্থী উত্তীর্ণ না হওয়ায় ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন ২৫টি শিক্ষাপ্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানগুলো থেকে এবার মোট ১০২ জন পরীক্ষার্থী অংশ নিলেও একজনও পাস করতে পারেনি।
সোমবার (২ নভেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট একজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
বোর্ডের প্রকাশিত তালিকায় দেখা গেছে, শূন্য পাসের এই ২৫ প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে বেশি চারটি করে রয়েছে ফরিদপুর ও টাঙ্গাইলে। এ ছাড়া ঢাকায় তিনটি, মুন্সীগঞ্জে তিনটি, কিশোরগঞ্জ ও মানিকগঞ্জে দুটি করে, নারায়ণগঞ্জে দুটি, রাজবাড়ীতে দুটি এবং গাজীপুর, গোপালগঞ্জ ও শরীয়তপুরে একটি করে শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে।
তালিকায় ঢাকার ই. হক কলেজ, সিটি মডেল কলেজ ও এশিয়ান আইডিয়াল কলেজের নাম রয়েছে। ফরিদপুরের প্রতিষ্ঠানগুলো হলো কবি জসীম উদ্দীন উচ্চবিদ্যালয়, মেঘচামী আদর্শ স্কুল অ্যান্ড কলেজ, কাজী সিরাজুল ইসলাম গার্লস হাই স্কুল এবং সাঈদা সাজেদা চৌধুরী উচ্চবিদ্যালয় ও কলেজ।
এ ছাড়া গাজীপুরের জালাল উদ্দিন মাস্টার স্কুল অ্যান্ড কলেজ, গোপালগঞ্জের দুর্বাসুর মডেল হাই স্কুল, কিশোরগঞ্জের কিশোরগঞ্জ সিটি কলেজ ও আবুল কাশেম কলেজ এবং মানিকগঞ্জের ড. আবদুর রহিম খান মহিলা কলেজ ও গোলাম মনির হোসেন মহিলা কলেজের কোনো পরীক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি।
মুন্সীগঞ্জের মদিনীমণ্ডল গার্লস কলেজ, রাইদা অভয় পাইলট স্কুল অ্যান্ড কলেজ ও হাসাড়াখালি কিশোর উচ্চবিদ্যালয়ও শূন্য পাসের তালিকায় রয়েছে। নারায়ণগঞ্জের প্রতিষ্ঠান দুটি হলো নবীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজ এবং গিয়াস উদ্দিন চৌধুরী স্কুল অ্যান্ড কলেজ।
অন্যদিকে রাজবাড়ীর মুক্তিযোদ্ধা ফকির আবদুল জব্বার কলেজ ও কাচারী পাড়া হাই স্কুল, শরীয়তপুরের নগর পাড়া স্কুল অ্যান্ড কলেজ এবং টাঙ্গাইলের আলোয়া হাই স্কুল, খন্দকার আসাদুজ্জামান একাডেমি, শিমলা পাবলিক হাই স্কুল ও সুরা তরুণ শিক্ষাঙ্গন থেকে এবার কোনো শিক্ষার্থী পাস করেনি।
শূন্য পাসের কারণ জানতে এসব শিক্ষাপ্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন