ফতুল্লায় গ্রেপ্তার আওয়ামী লীগের দুই নেতার ৭ দিনের রিমান্ড আবেদন
নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্রেপ্তার আওয়ামী লীগের দুই নেতা হাবিবুর রহমান হাবিব (৫৫) ও সাইফুল ইসলাম খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে তাঁদের আদালতে পাঠিয়ে এ আবেদন করা হয়।
এর আগে সোমবার বিকেলে পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে ফতুল্লা থানা পুলিশ। হাবিবুর রহমান হাবিবকে কাশীপুরের খিল মার্কেট এলাকা থেকে এবং সাইফুল ইসলাম খোকনকে দাপা বেপারীপাড়া এলাকা থেকে আটক করা হয়।
পুলিশের একটি সূত্রের দাবি, গ্রেপ্তার সাইফুল ইসলাম খোকনের সঙ্গে ঢাকাসহ ভারত ও বিভিন্ন দেশে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের নারায়ণগঞ্জ ও ফতুল্লার শীর্ষ পর্যায়ের নেতাদের নিয়মিত যোগাযোগের তথ্য পাওয়া গেছে। অনলাইন প্ল্যাটফর্ম ও মোবাইল ফোনের মাধ্যমে তাঁদের মধ্যে যোগাযোগ হতো বলে সূত্রটি জানিয়েছে।
গ্রেপ্তার হাবিবুর রহমান হাবিব কাশীপুরের হাটখোলা দক্ষিণ গোয়ালবন্দ এলাকার মৃত আনছার আলীর ছেলে। তিনি নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন।
অন্যদিকে সাইফুল ইসলাম খোকন দাপা বেপারীপাড়া এলাকার মৃত নুর ইসলামের ছেলে। তিনি ফতুল্লা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক।
পুলিশ জানিয়েছে, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাঁদের সংশ্লিষ্টতা ও বিভিন্ন বিষয়ে তথ্য জানতে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন