বি পি নিউজ ২৪

বন্দরে বিএনপি অফিসে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

নারায়ণগঞ্জের বন্দরে এক বিএনপি নেতার কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন স্থানীয় এক রাজনৈতিক নেতা।

অভিযোগ সূত্রে জানা যায়, বন্দর উপজেলার ২২ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মোঃ সেলিম (৫০) শুক্রবার (১৭ এপ্রিল) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে নিজ কার্যালয়ে অবস্থানকালে একদল দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায়। অভিযুক্তদের মধ্যে একই এলাকার বাসিন্দা মোঃ অমিত, শফিউল্লাহ, অলি, মেহেদী, মান্না ও মাসুদসহ আরও ৪/৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

লিখিত অভিযোগে মোঃ সেলিম দাবি করেন, অভিযুক্তরা এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী। তিনি তাদের মাদক ব্যবসায় বাধা দেওয়ায় দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছিল। এর আগে তার কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় তিনি আদালতে একটি পিটিশন মামলাও দায়ের করেন।

তিনি আরও অভিযোগ করেন, ঘটনার দিন হামলাকারীরা দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে তার অফিসে অনধিকার প্রবেশ করে আসবাবপত্র ভাঙচুর করে প্রায় ৮০ হাজার টাকার ক্ষয়ক্ষতি করে। একপর্যায়ে তাকে লক্ষ্য করে লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়, এতে তিনি গুরুতর আহত হন।

অভিযোগে বলা হয়, হামলার সময় অফিসে থাকা প্রায় ৭০ হাজার টাকা নগদ অর্থ এবং তার গলায় থাকা আনুমানিক ১ লাখ টাকা মূল্যের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়।

এ সময় তার ডাকচিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা তাকে হত্যার হুমকি দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

চিকিৎসা গ্রহণ এবং পরিবারের সঙ্গে পরামর্শ শেষে তিনি বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বলে জানান।

এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তাফা আশরাফ উদ্দিন জানান, অভিযোগ গ্রহণ করা হয়েছে। অভিযুক্তরা বর্তমানে পলাতক রয়েছে এবং তাদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত আছে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

বন্দরে বিএনপি অফিসে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ