ক্রিকেটে নতুন প্রাণ: বক্তাবলীর তরুণদের পাশে আল আমিন ইকবাল
বক্তাবলী ইউনিয়নে তৃণমূল পর্যায়ে ফুটবলের জনপ্রিয়তা যতটা বাড়ছে, ঠিক ততটাই যেন ম্লান হয়ে যাচ্ছে ক্রিকেটের আবহ। তবে সেই হারিয়ে যেতে বসা ক্রিকেটকে আবারও জাগিয়ে তুলতে এগিয়ে এলেন বিশিষ্ট সমাজসেবক ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আল আমিন ইকবাল।
১লা মে, শুক্রবার কেরানিগঞ্জের পূর্ব জাজিরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্বর্ণতারা যুব সংঘের উদ্যোগে আয়োজিত ‘ফ্রিজ কাপ’ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় বক্তাবলী ইউনিয়ন ক্রিকেট ক্লাব ও আভাশ ক্রিকেট টিম। উত্তেজনাপূর্ণ এই ফাইনালে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৮০ রান সংগ্রহ করে আভাশ ক্রিকেট টিম। জবাবে দুর্দান্ত পারফরম্যান্সে কোনো উইকেট না হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় বক্তাবলী ইউনিয়ন ক্রিকেট টিম, নিশ্চিত করে ১০ উইকেটের বিশাল জয়।
এই ম্যাচে বক্তাবলী ইউনিয়নের তরুণ ক্রিকেটারদের উৎসাহ ও অনুপ্রেরণা দিতে মাঠে উপস্থিত ছিলেন আল আমিন ইকবাল। তরুণদের অভিভাবক ও এলাকার প্রতিনিধি হিসেবে তার উপস্থিতি খেলোয়াড়দের মধ্যে বাড়তি আত্মবিশ্বাস জুগিয়েছে। ট্রলারযোগে দলটির সঙ্গে মাঠে এসে তিনি অন্যান্য সামাজিক ব্যক্তিবর্গকেও সম্পৃক্ত করেন, যা ছিল এক অনন্য দৃশ্য।
শুধু উপস্থিতিই নয়, টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনায় আর্থিক সহায়তা প্রদান করেও তিনি বক্তাবলী ইউনিয়ন ক্রিকেট টিমের পাশে দাঁড়ান। মাঠে বসে খেলা উপভোগ করার মাধ্যমে খেলোয়াড়দের মনোবল আরও চাঙ্গা হয়ে ওঠে।
খেলা শেষে বিজয়ী দল চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে এলাকায় ফিরে আসে, যা পুরো বক্তাবলী ইউনিয়নে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
বক্তাবলী ইউনিয়ন ক্রিকেট টিমের প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকায় আয়োজক কমিটির পক্ষ থেকে আল আমিন ইকবালকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এসময় তিনি ক্রীড়ার উন্নয়নে সবসময় যুব সমাজের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
ক্রিকেটের হারিয়ে যাওয়া সেই উন্মাদনাকে ফিরিয়ে আনতে এমন উদ্যোগ ও পৃষ্ঠপোষকতা নিঃসন্দেহে নতুন আশার আলো দেখাচ্ছে বক্তাবলীর তরুণ প্রজন্মকে।

রোববার, ০৩ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন