বি পি নিউজ ২৪

খেলাধুলার উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছেন তারেক রহমান : মনিরুল ইসলাম সজল

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের তরুণ ও যুব সমাজকে খেলাধুলার মাধ্যমে একটি সুস্থ, মাদকমুক্ত ও সম্ভাবনাময় ভবিষ্যতের দিকে এগিয়ে নিতে কাজ করছেন। তিনি বলেন, শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী শিক্ষার্থীদের খেলাধুলা ও শিক্ষামূলক কার্যক্রমে সম্পৃক্ত করতে “নতুন কুঁড়ি স্পোর্টস” উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

শুক্রবার (৮ মে) বিকেল ৪টায় উত্তর লক্ষণখোলা এলাকায় আয়োজিত ডিগবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

টুর্নামেন্টটি উত্তর লক্ষণখোলা এলাকার ফুটবলপ্রেমীদের উদ্যোগে এবং মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশন-এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হয়।

মনিরুল ইসলাম সজল বলেন, “বাংলাদেশের তরুণদের মেধার কোনো অভাব নেই। সঠিক পরিচর্যা ও সুযোগ সৃষ্টি করা গেলে আগামী দিনে এই মেধাবীরাই দেশের ক্রীড়াঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। খেলাধুলার উন্নয়নে তারেক রহমান দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছেন।”

তিনি আরও বলেন, রাকিবুল ইসলাম রাকিব-এর সহযোগিতায় আনন্দমুখর পরিবেশে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। তিনি রাকিবুল ইসলাম রাকিবকে একজন বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক এবং স্টার্কট্রি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি তিনি বলেন, মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশন দেশের বিভিন্ন স্থানে মানবিক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

খেলাধুলার গুরুত্ব তুলে ধরে সজল বলেন, “খেলাধুলা তরুণ ও যুব সমাজকে উজ্জীবিত করে এবং মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই যুব সমাজকে সুস্থ ও ইতিবাচক ধারায় রাখতে নিয়মিত খেলাধুলার আয়োজন প্রয়োজন।”

ফাইনাল খেলায় মিরপাড়া স্কোয়াড টাইব্রেকারে ২-০ গোলে শক্তিশালী তানভীর এন্টারপ্রাইজ দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। পরে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মাহাবুব আলম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ফারুক হোসেন, ১১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপন, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে এলাহী সোহাগ, শাকিল মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শনিবার, ০৯ মে ২০২৬

খেলাধুলার উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছেন তারেক রহমান : মনিরুল ইসলাম সজল

প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ