বি পি নিউজ ২৪

বক্তাবলী পরগনার উদীয়মান ফুটবলার মো: শাকিলের জন্মদিন উদযাপন

বক্তাবলী পরগনার কৃতি সন্তান ও উদীয়মান ফুটবলার মো: শাকিলের জন্মদিন আনন্দঘন পরিবেশে উদযাপন করেছে বক্তাবলী পরগনা রক্তদান সংস্থা। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে উপস্থিত বক্তাবলী পরগনা রক্তদান সংস্থার উপদেষ্টা প্রফেসর জনাব সাইদুর রহমান বাচ্চু এবং জনাব মতিউর রহমান ফকির অনুষ্ঠানে শুভেচ্ছা ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তারা তরুণ ফুটবলারদের খেলাধুলার মাধ্যমে সমাজ ও দেশের জন্য ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান। 

এসময় আরো উপস্থিত ছিলেন বক্তাবলী পরগণা রক্তদান সংস্থা'র প্রতিষ্ঠাতা সভাপতি মহিউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক তানভীর হাসান, সহ-সাধারণ সম্পাদক বাইজিদ ফকিরসহ অন্যান্য সদস্যবৃন্দ। 

এ সময় বক্তাবলী ইউনিয়ন ফুটবল ক্লাবের খেলোয়াড় মো: শাকিল, মো: অনন্ত, সফিক, রাকিবসহ আরও অনেক খেলোয়াড় ও শুভাকাঙ্ক্ষী উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে কেক কাটা, শুভেচ্ছা বিনিময় ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে জন্মদিন উদযাপন করা হয়। বক্তারা বলেন, মো: শাকিল একজন সম্ভাবনাময় ফুটবলার এবং ভবিষ্যতে তিনি বক্তাবলী পরগনার সুনাম আরও উজ্জ্বল করবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শনিবার, ০৯ মে ২০২৬

বক্তাবলী পরগনার উদীয়মান ফুটবলার মো: শাকিলের জন্মদিন উদযাপন

প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬

featured Image

বক্তাবলী পরগনার কৃতি সন্তান ও উদীয়মান ফুটবলার মো: শাকিলের জন্মদিন আনন্দঘন পরিবেশে উদযাপন করেছে বক্তাবলী পরগনা রক্তদান সংস্থা। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে উপস্থিত বক্তাবলী পরগনা রক্তদান সংস্থার উপদেষ্টা প্রফেসর জনাব সাইদুর রহমান বাচ্চু এবং জনাব মতিউর রহমান ফকির অনুষ্ঠানে শুভেচ্ছা ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তারা তরুণ ফুটবলারদের খেলাধুলার মাধ্যমে সমাজ ও দেশের জন্য ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান। 

এসময় আরো উপস্থিত ছিলেন বক্তাবলী পরগণা রক্তদান সংস্থা'র প্রতিষ্ঠাতা সভাপতি মহিউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক তানভীর হাসান, সহ-সাধারণ সম্পাদক বাইজিদ ফকিরসহ অন্যান্য সদস্যবৃন্দ। 

এ সময় বক্তাবলী ইউনিয়ন ফুটবল ক্লাবের খেলোয়াড় মো: শাকিল, মো: অনন্ত, সফিক, রাকিবসহ আরও অনেক খেলোয়াড় ও শুভাকাঙ্ক্ষী উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে কেক কাটা, শুভেচ্ছা বিনিময় ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে জন্মদিন উদযাপন করা হয়। বক্তারা বলেন, মো: শাকিল একজন সম্ভাবনাময় ফুটবলার এবং ভবিষ্যতে তিনি বক্তাবলী পরগনার সুনাম আরও উজ্জ্বল করবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ