সরকারি তোলারাম বিশ্ববিদ্যালয় কলেজের নবীনবরণ অনুষ্ঠানে জেলার পাঁচজন সংসদ সদস্যকেই আমন্ত্রণ জানানো উচিত ছিল বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব।
শুক্রবার (৮ মে) বিকেলে সরকারি তোলারাম কলেজ মাঠে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রাজিব বলেন, নারায়ণগঞ্জে পাঁচজন সংসদ সদস্য ছিলেন। সরকারি তোলারাম কলেজ জেলার অন্যতম বৃহৎ ও শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হওয়ায় কলেজ কর্তৃপক্ষের উচিত ছিল সকল সংসদ সদস্যকে আমন্ত্রণ জানানো। এতে অনুষ্ঠানটি আরও সুন্দর ও অন্তর্ভুক্তিমূলক হতো।
তিনি বলেন, “আমরা বৈষম্যহীন বাংলাদেশ চাই। একইসঙ্গে গণতন্ত্রের সৌন্দর্যও দেখতে চাই। গণতন্ত্র মানে নিজের ইচ্ছামতো সব কিছু বলা বা অন্যকে অসম্মান করা নয়।”
ছাত্রসমাজের ভূমিকার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ১৯৫২, ১৯৭১, ১৯৯০ ও ২০২৪ সালের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। দেশের নানা অর্জনেও ছাত্রসমাজের অবদান রয়েছে। তবে কিছু ছাত্রনেতার আচরণ ও বক্তব্য হতাশাজনক বলেও মন্তব্য করেন তিনি।
রাজিব আরও বলেন, “আমরা বৈষম্যবিরোধী ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়তে চাই। সেখানে ছাত্রসমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। রাজনৈতিক আদর্শ ভিন্ন হতে পারে, কিন্তু আজকে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাদের এক মঞ্চে দেখে ভালো লাগছে। এমন বাংলাদেশই আমরা দেখতে চাই।”

শনিবার, ০৯ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬

আপনার মতামত লিখুন