নারায়ণগঞ্জের সরকারি তোলারাম বিশ্ববিদ্যালয় কলেজের উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম।
শুক্রবার (৮ মে) বিকেলে কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমি এই কলেজের একজন প্রাক্তন শিক্ষার্থী হিসেবে গর্ববোধ করি। অতীতে সুযোগ না থাকায় তোলারাম কলেজের জন্য প্রত্যাশিতভাবে কাজ করতে পারিনি। তবে এবার সুযোগ এসেছে। ইনশাআল্লাহ, যতটুকু সম্ভব কাজ করার চেষ্টা করবো।”
তিনি বলেন, কলেজে কিছু সমস্যা ও শিক্ষার্থীদের কিছু দাবি রয়েছে, যেগুলোর সমাধানে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। “সব বিষয় প্রকাশ্যে আলোচনা করে সমাধান করা সম্ভব হয় না। তবে আমরা সবাই মিলে এগুলো সমাধানের চেষ্টা করবো,” যোগ করেন তিনি।
নিজের পূর্ববর্তী কর্মকাণ্ডের কথা তুলে ধরে আবুল কালাম বলেন, ২০০১ থেকে ২০০৬ সালের মধ্যে মহিলা কলেজে বাস চালু, পুকুর ভরাট, বাউন্ডারি ওয়াল নির্মাণ এবং ছাত্রাবাস প্রতিষ্ঠার মতো উন্নয়নমূলক কাজ তার সময়েই বাস্তবায়ন হয়েছিল। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “আমি কাজ করতে জানি। তোমরা আমার ওপর আস্থা রাখতে পারো।”
এ সময় তিনি জানান, নারায়ণগঞ্জে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে জাতীয় সংসদে বিষয়টি উত্থাপন করেছেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় ডিও লেটারও দেওয়া হয়েছে।
তিনি বলেন, “নারায়ণগঞ্জে উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে একটি বিশ্ববিদ্যালয় জরুরি। প্রতি বছর জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে হাজারো শিক্ষার্থী বের হলেও স্থানীয়ভাবে পর্যাপ্ত উচ্চশিক্ষার সুযোগ না থাকায় তাদের বাইরে যেতে হয়। ইনশাআল্লাহ, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়টি বাস্তবায়ন হবে।”
ছাত্ররাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, “ছাত্র সংসদ নির্বাচন সামনে আসবে। কোনো সমস্যা হলে সংঘর্ষে না জড়িয়ে আমাকে জানাবে। আমরা সবাইকে নিয়ে বসে সমাধানের চেষ্টা করবো।”
কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা, অধ্যাপক হুমায়ুন কবীর, যুবদল নেতা মশিউর রহমান রনি, শাহেদ আহমেদ ও ব্যবসায়ী নেতা আহমেদুর রহমান তনু প্রমুখ।

শনিবার, ০৯ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

আপনার মতামত লিখুন