বি পি নিউজ ২৪

জাতির উন্নয়ন নির্ভর করে মেধাবী প্রজন্মের ওপর: গিয়াসউদ্দিন

প্রকাশ : ০৯ মে ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

জাতির উন্নয়ন নির্ভর করে মেধাবী প্রজন্মের ওপর: গিয়াসউদ্দিন

এমএ হাসেম ইয়াতুন নেছা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, একটি জাতির উন্নয়ন মূলত নির্ভর করে সেই দেশের জনগণের মেধা ও যোগ্যতার ওপর। আর সেই মেধার বিকাশ শুরু হয় পরিবার থেকে, পরে শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সৃজনশীল আয়োজনের মাধ্যমে তা আরও সমৃদ্ধ হয়।

শুক্রবার (৮ মে) সকালে সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকায় অবস্থিত গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজ ক্যাম্পাসে শিশু-কিশোরদের প্রতিভা যাচাই প্রতিযোগিতা ‘মার্কস অলরাউন্ডার নারায়ণগঞ্জ জোন-২’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ব্যবসা-বাণিজ্য ও শিল্প প্রতিষ্ঠানের মাধ্যমে যারা দেশের উন্নয়ন এবং মানুষের কল্যাণে কাজ করছেন, তাদের মধ্যে আবুল খায়ের গ্রুপ অন্যতম। ব্যবসায়িক কার্যক্রমের পাশাপাশি শিশুদের প্রতিভা বিকাশে এমন আয়োজন করায় প্রতিষ্ঠানটির প্রশংসা করেন তিনি।

গিয়াসউদ্দিন আরও বলেন, সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষদের এ ধরনের উদ্যোগে এগিয়ে আসা প্রয়োজন। তিনি জানান, তাদের শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমেও শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করা হচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের উপাধ্যক্ষ মীর মোসাদ্দেক হোসেন, শিষির ঘোষ অমর, শিক্ষক আবু তাহের, আবু তালেব, ওমর ফারুক, কাজল রেখা এবং আবুল খায়ের গ্রুপের ভোগ্যপণ্য বিভাগের ব্র্যান্ড ম্যানেজার ইমরান হোসেনসহ আরও অনেকে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শনিবার, ০৯ মে ২০২৬

জাতির উন্নয়ন নির্ভর করে মেধাবী প্রজন্মের ওপর: গিয়াসউদ্দিন

প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ