বি পি নিউজ ২৪

ছাত্রদলকে ছাত্রলীগের প্রতিচ্ছবি হিসেবে দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রশক্তির আহ্বায়ক কমরেড আমিনুল ইসলাম বলেছেন, ইচ্ছাকৃতভাবে ছাত্রদলকে ছাত্রলীগের প্রতিচ্ছবি হিসেবে দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে গর্তে লুকিয়ে থাকা ছাত্রলীগের কিছু কর্মী সুযোগ বুঝে ব্যক্তি আজিজুল ইসলাম রাজীবকে ব্যক্তিগতভাবে আক্রমণের লক্ষ্যবস্তু বানানোর অপচেষ্টায় লিপ্ত রয়েছে।

শনিবার (৯ মে) নিজের ফেসবুক পোস্টে তিনি এসব কথা বলেন।

পোস্টে আমিনুল ইসলাম উল্লেখ করেন, “আমাদের কেউ যদি এই অপপ্রচারে যুক্ত হয়, তবে তা রাজনৈতিকভাবে যেমন অপরিণামদর্শী হবে, তেমনি ফ্যাসিবাদবিরোধী বৃহত্তর ঐক্যের জন্যও ক্ষতিকর।”

তিনি বলেন, জুলাই-২০২৪-এর আন্দোলনে ছাত্রদল ও বিএনপি রাজপথে সহযোদ্ধা হিসেবে পাশে ছিল। আন্দোলনের উত্তপ্ত দিনগুলোতে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে ফ্যাসিবাদবিরোধী সংগ্রামে অংশ নিয়েছে। তাই বিএনপি বা ছাত্রদলের কোনো ভুল বা বিচ্যুতি নিয়ে সমালোচনা করা হলে তা প্রতিহিংসা থেকে নয়, বরং গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির দায়বদ্ধতা থেকেই করা হয়।

আমিনুল ইসলাম আরও বলেন, ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলো মূলত একই লড়াইয়ের সহযাত্রী। আদর্শিক অমিল ও রাজনৈতিক দর্শনের পার্থক্য থাকতে পারে, কিন্তু সেই পার্থক্যকে বিভেদে রূপ দেওয়া আত্মঘাতী। তিনি বলেন, বিএনপি বা ছাত্রদল এমন কোনো পথে হাঁটুক, যা তাদের জনবিচ্ছিন্ন করে তোলে—এটি তারা কখনোই চান না।

পোস্টে তিনি সতর্ক করে বলেন, পারস্পরিক সমালোচনা ও মতপার্থক্যের সুযোগ যেন আওয়ামী লীগ বা ছাত্রলীগ নিতে না পারে। তার মতে, ফ্যাসিবাদী রাজনীতির অন্যতম কৌশল হচ্ছে বিরোধী শক্তির মধ্যে বিভাজন তৈরি করা।

সবশেষে আমিনুল ইসলাম বলেন, “সমালোচনা থাকবে, বিতর্ক থাকবে, মতানৈক্য থাকবে কিন্তু রাজনৈতিক সৌজন্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্পর্কের উষ্ণতাও বজায় থাকতে হবে। আমরা গঠনমূলক সমালোচনা করি, আবার একই টেবিলে বসে চায়ের কাপের ধোঁয়া উড়িয়ে আড্ডাও দিই। গণতান্ত্রিক রাজনীতির সৌন্দর্য এখানেই।”

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

রোববার, ১০ মে ২০২৬

ছাত্রদলকে ছাত্রলীগের প্রতিচ্ছবি হিসেবে দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে

প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ