বি পি নিউজ ২৪

বন্দরে ঈদের পশুর হাটে ৫টির ইজারা সম্পন্ন, বাতিল ২টি

প্রকাশ : ২০ মে ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বন্দরে ঈদের পশুর হাটে ৫টির ইজারা সম্পন্ন, বাতিল ২টি
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ঈদুল আজহা উপলক্ষে স্থাপিত ৭টি অস্থায়ী পশুর হাটের দরপত্র খোলা হয়েছে। এর মধ্যে ৫টি হাট ইজারা দেওয়া হলেও দরপত্র জমা না পড়ায় বাকি ২টি হাটের ইজারা বাতিল করা হয়েছে।

বুধবার (২০ মে) দুপুর ২টায় বন্দর উপজেলা পরিষদের হলরুমে দরপত্র খোলার কার্যক্রম অনুষ্ঠিত হয়।

দরপত্র অনুযায়ী, মদনপুর ইউনিয়নের ফুলহর এলাকার ইটভাটা প্রাঙ্গণে স্থাপিত পশুর হাট ৯২ হাজার ৫০০ টাকায় ইজারা পান সাকিব মো. রাইয়ান। একই ইউনিয়নের মদনপুর বাজার সংলগ্ন মুনস্টার ক্লাবের পূর্ব পাশে ব্যক্তিমালিকানাধীন খালি জায়গায় বসা হাটের ইজারা পান মো. আল-আমিন, যার দর ছিল ৫৮ হাজার ৫০০ টাকা।

এছাড়া বন্দর উপজেলা প্রাণিসম্পদ হাসপাতাল সংলগ্ন বালুর মাঠের হাট ১ লাখ ৫ হাজার টাকায় নুর হোসেনের নামে ইজারা দেওয়া হয়। নবীগঞ্জের হোসেন গার্ডেন বালুর মাঠের হাট ৫৬ হাজার টাকায় পান মো. ইকবাল হোসেন এবং সাবদি বাজারের পশ্চিম পাশের খালি জায়গার হাট ৬০ হাজার টাকায় ইজারা পান মো. নজরুল ইসলাম।

তবে কোনো দরপত্র জমা না পড়ায় কলাগাছিয়া ইউনিয়নের ফরাজিকান্দা এলাকার মনির মিয়ার নিজস্ব জমিতে স্থাপিত হাট এবং লাঙ্গলবন্দ বাজার সংলগ্ন খালি জায়গার হাটের ইজারা বাতিল করা হয়েছে।

দরপত্র খোলার সময় উপস্থিত ছিলেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবানী সরকার, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের রাজনৈতিক সচিব এডভোকেট আবুল কাউসার আশা এবং বন্দর থানার সেকেন্ড অফিসার মনির হোসেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

বন্দরে ঈদের পশুর হাটে ৫টির ইজারা সম্পন্ন, বাতিল ২টি

প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ঈদুল আজহা উপলক্ষে স্থাপিত ৭টি অস্থায়ী পশুর হাটের দরপত্র খোলা হয়েছে। এর মধ্যে ৫টি হাট ইজারা দেওয়া হলেও দরপত্র জমা না পড়ায় বাকি ২টি হাটের ইজারা বাতিল করা হয়েছে।

বুধবার (২০ মে) দুপুর ২টায় বন্দর উপজেলা পরিষদের হলরুমে দরপত্র খোলার কার্যক্রম অনুষ্ঠিত হয়।

দরপত্র অনুযায়ী, মদনপুর ইউনিয়নের ফুলহর এলাকার ইটভাটা প্রাঙ্গণে স্থাপিত পশুর হাট ৯২ হাজার ৫০০ টাকায় ইজারা পান সাকিব মো. রাইয়ান। একই ইউনিয়নের মদনপুর বাজার সংলগ্ন মুনস্টার ক্লাবের পূর্ব পাশে ব্যক্তিমালিকানাধীন খালি জায়গায় বসা হাটের ইজারা পান মো. আল-আমিন, যার দর ছিল ৫৮ হাজার ৫০০ টাকা।

এছাড়া বন্দর উপজেলা প্রাণিসম্পদ হাসপাতাল সংলগ্ন বালুর মাঠের হাট ১ লাখ ৫ হাজার টাকায় নুর হোসেনের নামে ইজারা দেওয়া হয়। নবীগঞ্জের হোসেন গার্ডেন বালুর মাঠের হাট ৫৬ হাজার টাকায় পান মো. ইকবাল হোসেন এবং সাবদি বাজারের পশ্চিম পাশের খালি জায়গার হাট ৬০ হাজার টাকায় ইজারা পান মো. নজরুল ইসলাম।

তবে কোনো দরপত্র জমা না পড়ায় কলাগাছিয়া ইউনিয়নের ফরাজিকান্দা এলাকার মনির মিয়ার নিজস্ব জমিতে স্থাপিত হাট এবং লাঙ্গলবন্দ বাজার সংলগ্ন খালি জায়গার হাটের ইজারা বাতিল করা হয়েছে।

দরপত্র খোলার সময় উপস্থিত ছিলেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবানী সরকার, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের রাজনৈতিক সচিব এডভোকেট আবুল কাউসার আশা এবং বন্দর থানার সেকেন্ড অফিসার মনির হোসেন।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ