পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বক্তাবলী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ মিন্টুর পক্ষ থেকে ইউনিয়নবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন তরুণ সমাজসেবক আবির মাহাদী রাকিব।
শুভেচ্ছা বার্তায় আবির মাহাদী রাকিব বলেন, আসন্ন বক্তাবলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমরা জনাব মোহাম্মদ মিন্টুকে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই। তিনি একজন সৎ, যোগ্য ও জনবান্ধব ব্যক্তি। আমরা বিশ্বাস করি, তার নেতৃত্বে বক্তাবলী ইউনিয়ন একটি আধুনিক, উন্নত ও দুর্নীতিমুক্ত ইউনিয়নে পরিণত হবে।
তিনি আরও বলেন, এলাকার তরুণ সমাজ ও সচেতন জনগণের আহ্বানে সাড়া দিয়ে মোহাম্মদ মিন্টু স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন। তাই বক্তাবলী ইউনিয়নের সর্বস্তরের মানুষের প্রতি আমাদের আহ্বান— আপনারা সবাই তার পাশে থাকুন, তাকে সমর্থন করুন এবং উন্নয়নের এই যাত্রায় অংশীদার হোন।
এসময় তিনি দেশ ও প্রবাসে অবস্থানরত সকল বক্তাবলী ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়ে বলেন, “ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সবার জীবন। সবাইকে ঈদ মোবারক।”

রোববার, ২৪ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন