ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর আমীর মাওলানা আবদুল জব্বার।
শুক্রবার (৫ জুন) সকালে ফতুল্লার এনায়েতনগর ইউনিয়নের ইউনাইটেড ক্লাব মিলনায়তনে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
বক্তব্যে মাওলানা আবদুল জব্বার পার্থিব জীবনের ক্ষণস্থায়ী চাওয়া-পাওয়ার ঊর্ধ্বে উঠে আখেরাতমুখী জীবন গঠনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতা-কর্মীদের বিভিন্ন দিকনির্দেশনাও দেন।
অনুষ্ঠানে এনায়েতনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াতে ইসলামীর সম্ভাব্য চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। এ সময় চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে হাফেজ আব্দুল মোমিনের নাম ঘোষণা করে আবদুল জব্বার বলেন, আন্দোলন-সংগ্রামের সময় হামলার শিকার হয়ে তিনি একটি চোখ হারিয়েছেন। তার ত্যাগ ও নেতৃত্বের মূল্যায়ন করে তাকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থতা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং বিভিন্ন খাতে অনিয়ম নিয়ে মানুষের মধ্যে অসন্তোষ রয়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রশাসনের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জামায়াতের আমীর মমিনুল হক সরকার। এছাড়া জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্না, মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাফেজ আব্দুল মোমিন, ফতুল্লা পশ্চিম থানা জামায়াতের আমীর মাওলানা নুরুল হকসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এনায়েতনগর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মো. ইউনুছ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

শনিবার, ০৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন