নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়ে স্বজন ও স্থানীয়রা। বিচার ও দ্রুত গ্রেপ্তারের দাবিতে উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
শনিবার (৬ জুন) বিকেলে নিহত ফয়জুল মিয়ার পরিবারের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে এলাকাবাসীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় উপস্থিতরা ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের গাবতলি এলাকায় অবস্থিত একটি বেসরকারি মাদক নিরাময় কেন্দ্রে ফয়জুল মিয়া (৫৫) মারা যান। তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন এবং তিন কন্যা সন্তানের জনক ছিলেন।
পরিবারের অভিযোগ, নিরাময় কেন্দ্রের মালিক ও সংশ্লিষ্ট কয়েকজন কর্মী তাকে শারীরিকভাবে নির্যাতন করায় তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের বড় মেয়ে সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। তবে মামলা হলেও এখনো কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় স্বজনরা ক্ষোভ প্রকাশ করেন।
মানববন্ধনে নিহতের স্ত্রী মাসুদা বেগম বলেন, তার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। দোষীদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।
নিহতের ভাই বিল্লাল হোসেন দাবি করেন, ফয়জুল মিয়া সুস্থ অবস্থায় ওই কেন্দ্রে ভর্তি হয়েছিলেন, কিন্তু কিছুদিনের মধ্যেই তার মরদেহ পাওয়া যায়। এটি স্বাভাবিক মৃত্যু নয় বলে অভিযোগ করে তিনি দ্রুত তদন্ত ও গ্রেপ্তারের দাবি জানান।
এ সময় এলাকাবাসীর পক্ষ থেকেও একই অভিযোগ তুলে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানানো হয়।
পরে মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলা পরিষদ এলাকার চারপাশ প্রদক্ষিণ করে। এ সময় “বিচার চাই”, “গ্রেপ্তার করো”, “নির্যাতন বন্ধ করো”—এমন নানা স্লোগানে পুরো এলাকা উত্তাল হয়ে ওঠে।

শনিবার, ০৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

আপনার মতামত লিখুন