বি পি নিউজ ২৪

ফতুল্লায় রাতের আধারে বৃদ্ধার জমি দখল করতে মাটি কাটার অভিযোগ

নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন বক্তাবলী এলাকায় এক বৃদ্ধার পৈতৃক সূত্রে পাওয়া ফসলি জমি জোরপূর্বক দখল করার উদ্দেশ্যে রাতের আঁধারে ভেকু (এস্কেভেটর) দিয়ে মাটি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় একটি চক্রের বিরুদ্ধে। এই ঘটনায় ভুক্তভোগী বৃদ্ধা মোসাঃ আলেয়া বেগম (৬৩) বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার পর থেকে ভুক্তভোগী পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানা গেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ফতুল্লা থানার প্রসন্ন নগর বক্তাবলী এলাকার মৃত আমির হোসেন মাস্টারের স্ত্রী মোসাঃ আলেয়া বেগম চর বক্তাবলী মৌজার আরএস- ৩৬৭৪ খতিয়ান ভুক্ত আরএস- ১৩১৮০নং দাগের ৯০ শতাংশ ফসলি জমির পৈতৃক সূত্রে মালিক। তিনি দীর্ঘদিন ধরে ওই জমিতে ফসল ফলিয়ে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলেন।

বাদী আলেয়া বেগম অভিযোগে উল্লেখ করেন, বেশ কিছুদিন যাবৎ প্রসন্ন নগর এলাকার আব্দুল আজিজের ছেলে তারা মিয়া (৩০) এবং রাধানগর (ছাগল আডী) এলাকার হাজী জজ মিয়ার ছেলে রমজান মিয়া (৩২) সহ অজ্ঞাতনামা আরও ৭/৮ জন ওই ৯০ শতাংশ ফসলি জমি বেআইনিভাবে জবরদখল করার পাঁয়তারা করে আসছিল। এর আগে একাধিকবার জমি দখলের চেষ্টা চালানো হলে স্থানীয় লোকজনের বাধায় তারা ব্যর্থ হয়। তখন জমি দখল করতে না পেরে তারা বাদীকে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও ভবিষ্যতে জমি দখল করে নেওয়ার হুমকি প্রদান করে।

এরই ধারাবাহিকতায়, ১৩ জুন দিবাগত রাত আনুমানিক ১২:৩০ টা থেকে ভোর ০৫:০০ টার মধ্যে বিবাদীরা ওই ফসলি জমিতে অনধিকার প্রবেশ করে ভেকু দিয়ে মাটি কেটে নিয়ে যায়। পরবর্তীতে সকাল ০৬:০০ টার দিকে স্থানীয় লোকজনের মাধ্যমে বিষয়টি জানতে পারেন আলেয়া বেগম।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ জানায়, জমি দখল ও রাতের আঁধারে মাটি কাটার বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

রোববার, ১৪ জুন ২০২৬

ফতুল্লায় রাতের আধারে বৃদ্ধার জমি দখল করতে মাটি কাটার অভিযোগ

প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ