নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা শিক্ষা অফিসের উদ্যোগে মেধা, বিজ্ঞান ও উদ্ভাবনী প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৪ জুন ২০২৬) বিকেলে নারায়ণগঞ্জ গভর্নমেন্ট গার্লস স্কুলের মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব ও নারায়ণগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু।
এ সময় তিনি শিক্ষার্থীদের মেধা বিকাশ, বিজ্ঞানমনস্কতা এবং উদ্ভাবনী চিন্তাধারাকে এগিয়ে নিতে এ ধরনের প্রতিযোগিতার গুরুত্ব তুলে ধরেন এবং শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও ভালো ফলাফলের জন্য উৎসাহ প্রদান করেন।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

আপনার মতামত লিখুন