বি পি নিউজ ২৪

গণতন্ত্রের ধারায় বিএনপি জনগণের পাশে থাকবে: আবুল কালাম

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম বলেছেন, দীর্ঘ ১৮ বছর পর ভোটে অংশ নিতে পেরে তিনি মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছেন। তিনি আশা করেন, এবারের নির্বাচন দেশের জন্য একটি ঐতিহাসিক দৃষ্টান্ত হয়ে থাকবে এবং মানুষের প্রত্যাশিত ভোটাধিকার নতুন করে প্রতিষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে নারায়ণগঞ্জ হাই স্কুল কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। আবুল কালাম বলেন, বর্তমান ভোটের পরিবেশ অত্যন্ত ভালো রয়েছে বলে তার কাছে প্রতীয়মান হয়েছে। তিনি আরও জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল অতীতে যেভাবে গণতন্ত্র রক্ষায় সংগ্রাম করেছে, ভবিষ্যতেও সঠিক নেতৃত্বের মাধ্যমে দেশ গঠনে জনগণের পাশে থেকে কাজ করবে এবং সেবা প্রদানে সচেষ্ট থাকবে। ভোটারদের অর্থ দেওয়ার অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ধরনের কিছু জনশ্রুতি শোনা গেলেও বাস্তবে এমন কোনো ঘটনার নির্দিষ্ট তথ্য এখনো তাদের কাছে পৌঁছেনি। যদি কোথাও অনিয়ম হয়ে থাকে, তা প্রশাসন দেখছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও তিনি উল্লেখ করেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ০৫ মে ২০২৬

গণতন্ত্রের ধারায় বিএনপি জনগণের পাশে থাকবে: আবুল কালাম

প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম বলেছেন, দীর্ঘ ১৮ বছর পর ভোটে অংশ নিতে পেরে তিনি মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছেন। তিনি আশা করেন, এবারের নির্বাচন দেশের জন্য একটি ঐতিহাসিক দৃষ্টান্ত হয়ে থাকবে এবং মানুষের প্রত্যাশিত ভোটাধিকার নতুন করে প্রতিষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে নারায়ণগঞ্জ হাই স্কুল কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। আবুল কালাম বলেন, বর্তমান ভোটের পরিবেশ অত্যন্ত ভালো রয়েছে বলে তার কাছে প্রতীয়মান হয়েছে। তিনি আরও জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল অতীতে যেভাবে গণতন্ত্র রক্ষায় সংগ্রাম করেছে, ভবিষ্যতেও সঠিক নেতৃত্বের মাধ্যমে দেশ গঠনে জনগণের পাশে থেকে কাজ করবে এবং সেবা প্রদানে সচেষ্ট থাকবে। ভোটারদের অর্থ দেওয়ার অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ধরনের কিছু জনশ্রুতি শোনা গেলেও বাস্তবে এমন কোনো ঘটনার নির্দিষ্ট তথ্য এখনো তাদের কাছে পৌঁছেনি। যদি কোথাও অনিয়ম হয়ে থাকে, তা প্রশাসন দেখছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও তিনি উল্লেখ করেন।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ