নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইরের বিকাশ ব্যবসায়ী মো. মোতালেব হোসেন হত্যা মামলায় মূল অভিযুক্ত জাকিরকে বন্দরের সেল সারদী এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
এর আগে, বৃহস্পতিবার (২ জুলাই) ভোরে ফতুল্লার মাসদাইর এলাকার জামতলা হাজী ব্রাদার্স রোডের এমপি গলি সংলগ্ন সড়কের পাশ থেকে লেপ-তোশকে মোড়ানো অবস্থায় মোতালেব হোসেনের (৬১) মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মোতালেব হোসেন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার শিবপুর এলাকার বাসিন্দা ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি ফতুল্লার মাসদাইর গোরস্থান এলাকায় বসবাস করতেন এবং মাসদাইর বাজারে একটি লাইব্রেরি ও বিকাশ এজেন্টের ব্যবসা পরিচালনা করতেন।
পুলিশ জানায়, বুধবার রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরে স্বজনরা ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। বৃহস্পতিবার ভোরে স্থানীয়দের দেওয়া খবরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে এবং শরীরে গরম পানির ছ্যাঁকারও আলামত পাওয়া গেছে। ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে পুলিশের প্রাথমিক ধারণা।
এদিকে, এই হত্যাকাণ্ডের তদন্তে অগ্রগতি হিসেবে বন্দরের সেল সারদী এলাকা থেকে মামলার মূল অভিযুক্ত জাকিরকে গ্রেফতার করেছে পুলিশ। তবে পুলিশ এখনও আনুষ্ঠানিকভাবে গ্রেফতারের বিস্তারিত তথ্য বা তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে বিস্তারিত জানায়নি।

শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন