বি পি নিউজ ২৪

নারায়ণগঞ্জ-৪ এ ভোটকেন্দ্রের পাশে সিসিটিভি ভাঙচুর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্র ও আশপাশের এলাকায় নজরদারি জোরদার করতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। তবে এর মধ্যেই নারায়ণগঞ্জ-৪ আসনের একটি কেন্দ্রের পাশ থেকে সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) গভীর রাতে কুতুবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রামারবাগ প্রাইমারি স্কুল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। প্রাপ্ত সিসিটিভি ফুটেজে দেখা গেছে, কয়েকজন যুবক রাতের অন্ধকারে ক্যামেরার আশপাশে ঘোরাফেরা করেন। একপর্যায়ে তারা ক্যামেরাটি ভেঙে নিয়ে যান। স্থানীয়দের অভিযোগ, একই এলাকায় কেন্দ্রসংলগ্ন আরও অন্তত পাঁচটি সিসিটিভি ক্যামেরা ভাঙচুরের ঘটনা ঘটেছে। ঘটনার বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার এসএম ফয়েজ উদ্দিন বলেন, বিষয়টি তাঁর জানা নেই। তিনি খোঁজ নিয়ে দেখবেন বলে জানিয়েছেন। অভিযোগের সত্যতা মিললে ক্ষতিগ্রস্ত স্থানগুলোতে পুনরায় সিসিটিভি স্থাপনের ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ০৫ মে ২০২৬

নারায়ণগঞ্জ-৪ এ ভোটকেন্দ্রের পাশে সিসিটিভি ভাঙচুর

প্রকাশের তারিখ : ১১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্র ও আশপাশের এলাকায় নজরদারি জোরদার করতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। তবে এর মধ্যেই নারায়ণগঞ্জ-৪ আসনের একটি কেন্দ্রের পাশ থেকে সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) গভীর রাতে কুতুবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রামারবাগ প্রাইমারি স্কুল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। প্রাপ্ত সিসিটিভি ফুটেজে দেখা গেছে, কয়েকজন যুবক রাতের অন্ধকারে ক্যামেরার আশপাশে ঘোরাফেরা করেন। একপর্যায়ে তারা ক্যামেরাটি ভেঙে নিয়ে যান। স্থানীয়দের অভিযোগ, একই এলাকায় কেন্দ্রসংলগ্ন আরও অন্তত পাঁচটি সিসিটিভি ক্যামেরা ভাঙচুরের ঘটনা ঘটেছে। ঘটনার বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার এসএম ফয়েজ উদ্দিন বলেন, বিষয়টি তাঁর জানা নেই। তিনি খোঁজ নিয়ে দেখবেন বলে জানিয়েছেন। অভিযোগের সত্যতা মিললে ক্ষতিগ্রস্ত স্থানগুলোতে পুনরায় সিসিটিভি স্থাপনের ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ